Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদি-ইউনূস বৈঠকের উদ্যোগ
    বাংলাদেশ

    বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদি-ইউনূস বৈঠকের উদ্যোগ

    এফ. আর. ইমরানমার্চ 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনে সক্রিয় উদ্যোগ নিয়েছে ঢাকা। এ লক্ষ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “বিমসটেক সম্মেলনের সাইডলাইনে দুই দেশের নেতাদের বৈঠকের সম্ভাবনা তৈরি করতে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।”

    ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন-বিমসটেকের ষষ্ঠ সম্মেলন। সেখানে অংশগ্রহণ করবেন উভয় দেশের শীর্ষ নেতারাই।

    এদিকে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকেরও কথা রয়েছে।

    এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ওমানে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি বৈঠক হয়। পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে জানান, ওই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিমসটেক নিয়ে আলোচনা হয়েছে।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এতে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের সাইডলাইনে হওয়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রসঙ্গও তুলে ধরা হয়।

    বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতায় গত বছরের ৯ ডিসেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ বৈঠক (এফওসি) এবং চলতি বছরের ১০-১১ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এনার্জি উইক-এ বাংলাদেশের জ্বালানি উপদেষ্টার অংশগ্রহণ উল্লেখযোগ্য।

    দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সীমান্ত ইস্যুতে সমাধানমূলক আলোচনা হবে বলে আশা প্রকাশ করা হয়।

    বিবৃতিতে আরো বলা হয়, বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন এবং সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.