Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ব পানি দিবস আজ: ভূগর্ভস্থ পানির স্তরের হার বিপজ্জনক
    বাংলাদেশ

    বিশ্ব পানি দিবস আজ: ভূগর্ভস্থ পানির স্তরের হার বিপজ্জনক

    এফ. আর. ইমরানমার্চ 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ ২২ মার্চ, বিশ্ব পানি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘হিমবাহ সংরক্ষণ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। তবে সুপেয় পানির সংকটে ভুগতে থাকা বাংলাদেশে এবার দিবসটি এসেছে এক শঙ্কাজনক বাস্তবতার মধ্যে।

    পানি বিশেষজ্ঞ ও সরকারি সংস্থাগুলোর মতে, ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় দেশে বড় ধরনের পানি সংকটের আশঙ্কা বাড়ছে।

    ভূগর্ভস্থ পানির স্তরে বিপর্যয়:

    পুকুর-দিঘি ভরাট, অপরিকল্পিত নগরায়ণ, বৃষ্টির পানি সংরক্ষণের অভাব এবং নির্বিচারে পানির উত্তোলন— এসব কারণেই দেশে দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে।

    বিশেষজ্ঞরা বলছেন, মাটির ৬ থেকে ৭ ফুট নিচে যেখানে আগে পানি পাওয়া যেত, সেখানে এখন ঢাকায় তা নামতে হচ্ছে ৮৫০ ফুট পর্যন্ত। খুলনায় এই স্তর নেমেছে ৩০ ফুট, রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলে ১৪০ ফুট পর্যন্ত।

    ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক এসএম মাহবুবুর রহমান জানান, শহরে দৈনন্দিন চাহিদা এবং গ্রামে কৃষিকাজে অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহার করার ফলে জলাধার পুনরায় পূরণ হওয়ার সুযোগ কমছে। সরকার ভূ-উপরিস্থ পানির ব্যবহারে নির্দেশনা দিলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না।

    রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রায় সব প্রধান শহরেই সরবরাহকৃত পানি ফুটিয়ে না খেলে পান করা যাচ্ছে না। ঢাকায় সরবরাহ লাইনে ত্রুটি ও ট্রিটমেন্ট প্ল্যান্টের দুর্বলতা, চট্টগ্রামে লবণাক্ততা, রাজশাহীতে ময়লা ও দুর্গন্ধ এবং খুলনায় আর্সেনিক ও লবণাক্ততা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গ্রামের ২০ লাখ টিউবওয়েলের মধ্যে আর্সেনিক ও অতিরিক্ত আয়রনের কারণে অনেকগুলোকেই অযোগ্য হিসেবে দেখা হচ্ছে।

    সরকারি ব্যয়ের পরও সংকট কাটেনি:

    • ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা ওয়াসাসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় নিরাপদ পানি সরবরাহে সরকার হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু দুর্বল ব্যবস্থাপনা, লাইন লিকেজ এবং ট্রিটমেন্ট প্ল্যান্টের সক্ষমতা সংকটে অনেক ক্ষেত্রেই সুপেয় পানি নিশ্চিত করা যাচ্ছে না।
    • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশের ৪১ শতাংশ মানুষ— অর্থাৎ প্রায় ৬ কোটি ৭৭ লাখ মানুষ— এখনো নিরাপদ পানির আওতার বাইরে। প্রতি বছর বহু মানুষ এখনো আর্সেনিকযুক্ত পানি পান করছেন, যা জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে।

    উপকূলীয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরিশালের অনেক উপজেলায় নিরাপদ পানি এখন দুষ্প্রাপ্য। গভীর নলকূপ অকার্যকর, জলাশয় ক্ষতিগ্রস্ত, আর দীর্ঘ খরায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এসব অঞ্চলে বর্ষার পানি সংরক্ষণই হয়ে উঠেছে বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

    বাংলাদেশের ‘বদ্বীপ পরিকল্পনা ২১০০’-এ দেশের এক-তৃতীয়াংশ এলাকাকে পানি সংকটপূর্ণ ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চরাঞ্চল, উপকূল, হাওড়, বরেন্দ্র ও পাহাড়ি অঞ্চল অন্যতম। এসব এলাকায় সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা আরো জোরদারের আহ্বান জানানো হয়েছে।

    পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ড. আনোয়ার জাহিদ মনে করেন, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে কৃত্রিমভাবে বর্ষার পানি ভূগর্ভে প্রবেশের উদ্যোগ এখন সময়ের দাবি। তা না হলে আগামী দিনে বাংলাদেশ ভয়াবহ পানি সংকটে পড়তে পারে।

    পানিসমৃদ্ধ দেশ হিসেবেই পরিচিত বাংলাদেশ এখন পানির সংকটে ভুগছে। বিশ্ব পানি দিবসে দেশের পানি ব্যবস্থাপনার এ বাস্তব চিত্র গভীরভাবে ভাবনার দাবি রাখে। সুপেয় পানির টেকসই নিশ্চয়তার জন্য শুধু প্রকল্প নয়, প্রয়োজন সচেতনতা, কার্যকর ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল পরিকল্পনা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.