Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জলবায়ু ক্ষতিতে ‘ঋণ নয়, চাই অনুদান’
    বাংলাদেশ

    জলবায়ু ক্ষতিতে ‘ঋণ নয়, চাই অনুদান’

    এফ. আর. ইমরানমার্চ 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণ নয় বরং অনুদান দেওয়া উচিত- এমন দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

    ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিট ২০২৫’ শীর্ষক সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৮ থেকে ২১ মার্চ, প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী। ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ভাইটাল স্ট্র্যাটেজিজ এবং প্যারিস সিটি কর্তৃপক্ষের যৌথ আয়োজনে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৬১টি শহরের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জন মেয়রসহ মোট ৩৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    আন্তর্জাতিক এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, আমাদের শহরের জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়, আমরা আর্থিক অনুদান প্রত্যাশা করি। শিল্পোন্নত দেশগুলোর লস অ্যান্ড ড্যামেজ তহবিলের আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা তাদের দায়িত্ব।

    ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ তার বক্তব্যে বলেন, পার্টনারশিপ ফর হেলদি সিটিজ কর্মসূচি ইতোমধ্যেই ঢাকা উত্তর সিটিকে বায়ুদূষণ পরিমাপের যন্ত্রসহ বিভিন্ন কারিগরি সহায়তা দিয়েছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন শহরের নেওয়া উদ্যোগগুলোর অভিজ্ঞতা বিনিময় ছিল এ সম্মেলনের একটি বড় দিক।

    তিনি আরো বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। রাজধানী ঢাকাসহ অন্যান্য শহর বায়ুদূষণসহ নানামুখী সমস্যায় জর্জরিত। দূষণের কোনো সীমানা নেই। তাই প্রতিবেশী শহর ও দেশের শিল্পায়নের ফলে আমরাও ক্ষতির শিকার হচ্ছি।

    এই বাস্তবতায় ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ’ নেটওয়ার্কের মতো আন্তর্জাতিক উদ্যোগগুলো কারিগরি ও আর্থিক সহায়তার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

    ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ’ বর্তমানে ৭৪টি শহরকে অন্তর্ভুক্ত করে গড়ে উঠেছে একটি বৈশ্বিক নেটওয়ার্ক হিসেবে। এই প্ল্যাটফর্ম অসংক্রামক রোগ প্রতিরোধ, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং জনস্বাস্থ্য উন্নয়নে শহরভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

    ঢাকা উত্তর সিটি করপোরেশন এই নেটওয়ার্কের সদস্য হিসেবে বায়ুদূষণ রোধে কার্যক্রম শুরু করেছে। প্রশাসক আশাবাদী, আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় ‘স্বাস্থ্যবান শহর’ গড়ার পথে ঢাকা এগিয়ে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.