Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্যে শিক্ষার্থী গমন কমেছে ৩৯%: ভিসানীতির পরিবর্তনেই ধস
    বাংলাদেশ

    যুক্তরাজ্যে শিক্ষার্থী গমন কমেছে ৩৯%: ভিসানীতির পরিবর্তনেই ধস

    এফ. আর. ইমরানUpdated:মার্চ 22, 2025মার্চ 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাজ্যে শিক্ষার্থী গমন কমেছে ৩৯%: ভিসানীতির পরিবর্তনেই ধস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ গন্তব্য ছিল যুক্তরাজ্য। তবে কঠোর অভিবাসন ও ভিসানীতির কারণে সে আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে। ২০২৩ সালে দেশটিতে গেছেন মাত্র ৯ হাজার ২৭৫ জন বাংলাদেশি শিক্ষার্থী, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৯ শতাংশ কম। ২০২২ সালে এই সংখ্যা ছিল ১৫ হাজার ২৩৪।

    ব্রিটিশ কাউন্সিলের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভিসানীতির কারণে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গমন কমে যাচ্ছে। প্রতিবেদনে ‘‌ট্রান্সন্যাশনাল এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় আশঙ্কা করা হয়েছে, ২০২৪ সালেও এ সংখ্যা আরো কমতে পারে।

    অন্যদিকে পাকিস্তান ও নেপালের শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্যে যাওয়ার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩ সালে পাকিস্তান থেকে ৩১ হাজার ৯৩ এবং নেপাল থেকে ৮ হাজার ৫২৮ জন শিক্ষার্থী যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য গেছেন, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল যথাক্রমে ২৭ হাজার ৯০৩ ও ৪ হাজার ৬৬৪।

    বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ভারত থেকে ২০২২ সালে যুক্তরাজ্যে গিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ১৫২ জন শিক্ষার্থী। এক বছর পর সেই সংখ্যা কমে দাঁড়ায় ১ লাখ ২০ হাজার ১১০ জনে, যা প্রায় ১৪ শতাংশ হ্রাস।

    ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাজ্য সরকার শিক্ষার্থী ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনে। সরকারের ভাষায়, ‘ভিসার অপব্যবহার রোধে’ নতুন এই নীতির আওতায় ২০২৪ সাল থেকে শুধুমাত্র গবেষণাভিত্তিক কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাই পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নিতে পারবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিছু ছাড় থাকলেও- সাধারণ মাস্টার্স কোর্সে অংশগ্রহণকারীদের জন্য এই সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

    এই পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর। কারণ দেশটি থেকে অধিকাংশ শিক্ষার্থীই যুক্তরাজ্যে যান মাস্টার্স করতে। ফলে পরিবার সঙ্গে নেওয়ার সুযোগ না থাকায় অনেকেই যুক্তরাজ্যকে বিকল্প হিসেবে বিবেচনা করছেন না।

    যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করা শোয়েব আহমেদ জানান, এই নীতিমালায় শিক্ষার্থীরা একদিকে যেমন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকছে, তেমনি আর্থিক চাপও বেড়েছে। পড়াশোনার খরচ, স্বাস্থ্যসেবা চার্জ ও ডিপোজিট ফি আগের চেয়ে অনেক বেশি। ফলে শিক্ষার্থীরা এখন কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের অন্যান্য দেশকে বিবেচনায় নিচ্ছেন।

    শোয়েব আরো বলেন, পরিবার ছাড়া জীবন শুরু করাটা অনেকের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এতে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

    শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এডুকেয়ার গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ থেকে যারা কেবল পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যান, তারা সংখ্যায় কম। অধিকাংশই পড়াশোনা শেষে কাজ করে থেকে যেতে চান। নতুন নীতিতে পরিবার নেওয়ার সুযোগ না থাকায় অনেকেই আগ্রহ হারাচ্ছেন।

    বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরুৎসাহিত করার এই প্রবণতা যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতের জন্য দীর্ঘমেয়াদে আর্থিক ও সাংস্কৃতিক সংকট তৈরি করতে পারে। কারণ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফি থেকেই দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে পরিচালিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.