Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে প্রথম বাণিজ্যিক মহাকাশ রকেট ‘বিদ্রোহী’ প্রদর্শন
    বাংলাদেশ

    বাংলাদেশে প্রথম বাণিজ্যিক মহাকাশ রকেট ‘বিদ্রোহী’ প্রদর্শন

    সিভি ডেস্কমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ধুমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড (ধুমকেতুX) উদ্ভাবন করেছে বাংলাদেশে তৈরি প্রথম বাণিজ্যিক সাব-অরবিটাল রকেট ‘বিদ্রোহী’। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থীদের তৈরি এই রকেট মঙ্গলবার (৬ মে) ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় উন্মুক্তভাবে প্রদর্শন করা হয়।

    সাধারণ দর্শনার্থীদের জন্য রকেটটি উন্মুক্ত রাখা হয় অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে। সেখানে রকেটের ডিজাইন, কাঠামো ও প্রযুক্তিগত দিক তুলে ধরেন আয়োজকেরা।

    ‘বিদ্রোহী’ রকেটের উচ্চতা ৬ দশমিক ১ মিটার। এটি সাব-অরবিটাল মহাকাশে পৌঁছাতে সক্ষম। একসঙ্গে ৩৫ থেকে ৫০ কেজি ওজনের পে-লোড বহন করতে পারে। রকেটে থাকবে ৫টি শিক্ষার্থী কিউবস্যাট, ১০টি বৈজ্ঞানিক যন্ত্র, ২০টি বাণিজ্যিক পে-লোড, ৫টি জাতীয় প্রতীক এবং একটি বিশেষ গোপন পে-লোড।

    রকেটটিতে সলিড ও লিকুইড দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রথম স্তরে আছে অগ্নি বিনা SRB ইঞ্জিন, দ্বিতীয় স্তরে বোসন লিকুইড ইঞ্জিন।

    আয়োজকেরা জানান, ‘বিদ্রোহী’ দেশের আটটি বিভাগেই প্রদর্শিত হবে। গবেষণার পাশাপাশি এটি বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ এনে দেবে। তাদের মতে, এই রকেট ডিফেন্স প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।

    তবে তারা মনে করেন, রকেট উৎক্ষেপণের জন্য দেশে এখনো কোনও পূর্ণাঙ্গ মহাকাশ আইন নেই। তাই একটি আধুনিক আইন দরকার, যা জাতীয় মহাকাশনীতি ও আন্তর্জাতিক চুক্তির (Outer Space Treaty 1967) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এ খাতে বেসরকারি গবেষণাকে আরও উৎসাহ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

    প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিয়ান আল রহমান ওলি বলেন, “আজ শুধু ধুমকেতুX নয়, পুরো বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। ‘বিদ্রোহী’ আমাদের মহাকাশ প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করেছে।”

    তিনি জানান, রকেটটির ডিজাইন ও প্রযুক্তিগত প্রস্তুতি শেষ। এখন চলছে উৎক্ষেপণের পরিকল্পনা। রকেটটিতে বাংলাদেশের ২০ কোটি মানুষের নাম খোদাই করা হবে সম্মানসূচকভাবে।

    তিনি আরও বলেন, ‘বিদ্রোহী’ শুধু একটি রকেট নয়, এটি দক্ষিণ এশিয়ায় আত্মনির্ভর মহাকাশ অভিযানের প্রতীক। সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা পেলে বাংলাদেশ মহাকাশ গবেষণায় বড় ভূমিকা রাখতে পারবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। তিনি বলেন, “এই প্রদর্শনী দেশের জন্য গর্বের। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে এর প্রভাব অনেক দূর যাবে। এমন প্রযুক্তি জলবায়ু গবেষণাতেও সহায়ক হবে।”

    তিনি আরও বলেন, “আমরা চাই, এই উদ্ভাবনী উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়ুক। এতে নতুন প্রজন্ম উদ্ভাবনের পথে আরও সাহস পাবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাত জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

    এপ্রিল 26, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ যেভাবে আঞ্চলিক বাণিজ্য পথগুলোকে নতুন করে লিখছে

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প  অনুমোদন পায়নি

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.