Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মিগ-২৯ যুদ্ধবিমান সচল রাখতে চায় বিমানবাহিনী, অর্থ মন্ত্রণালয়ে চিঠি
    বাংলাদেশ

    মিগ-২৯ যুদ্ধবিমান সচল রাখতে চায় বিমানবাহিনী, অর্থ মন্ত্রণালয়ে চিঠি

    এফ. আর. ইমরানমে 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মিগ-২৯ যুদ্ধবিমান। ছবি-সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ বিমানবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বহর সচল ও কার্যকর রাখার লক্ষ্যে ১২টি ইঞ্জিনের মেরামত, ওভারহল ও আয়ুষ্কাল বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রায় ৩৮০ কোটি টাকার অনুমোদন চেয়েছে বিমানবাহিনী। চার অর্থবছর মেয়াদে এই ব্যয় প্রস্তাব পাঠানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    বিমানবাহিনীর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে মিগ-২৯ বি/ইউবি মডেলের চারটি যুদ্ধবিমানের আধুনিকায়ন, ওভারহল এবং আয়ুষ্কাল বর্ধিতকরণ সম্পন্ন হয়। বাকি চারটি বিমানের একই ধরণের কাজের জন্য ২০২৩-২৪ অর্থবছরে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্ট বিমানগুলো চলতি বছরের অক্টোবর নাগাদ বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

    জানা গেছে, আটটি যুদ্ধবিমান পরিচালনায় অন্তত ১৬টি সচল ইঞ্জিন প্রয়োজন। বর্তমানে ১২টি অচল ইঞ্জিনের মধ্যে দুটি ওভারহলের জন্য ২০২১-২২ অর্থবছরে ইউক্রেনের ইউক্রিনমাশ কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সে চুক্তি বাস্তবায়ন হয়নি এবং বর্তমানে সেটি বাতিলের প্রক্রিয়ায় রয়েছে।

    এরপর ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে একাধিকবার ইঞ্জিন মেরামতের উদ্যোগ নেওয়া হলেও নানা প্রতিবন্ধকতার কারণে তা চূড়ান্ত করা যায়নি। ফলে যুদ্ধবিমানের কার্যকারিতা বজায় রাখতে এবং প্রয়োজনীয় উড্ডয়ন সক্ষমতা নিশ্চিত করতে ১২টি ইঞ্জিন দ্রুত মেরামত ও ওভারহল করা প্রয়োজন বলে উল্লেখ করা হয় চিঠিতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    নভেম্বর 29, 2026
    মতামত

    ১৩৬ দেশে রোটা টিকা, বাংলাদেশে এখনো বেসরকারি বাজারনির্ভরতা: শিশুদের সুরক্ষায় পিছিয়ে কেন রাষ্ট্র?

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা বাতিলে আইনি নোটিশ

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.