Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঈদের আগে বাজারে আসছে টাকার নতুন ডিজাইন
    বাংলাদেশ

    ঈদের আগে বাজারে আসছে টাকার নতুন ডিজাইন

    সিভি ডেস্কমে 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১১ মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ ১.০৮ লাখ কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টাকার নতুন ডিজাইনের নোট ঈদের আগে বাজারে আসতে যাচ্ছে। এবার নতুন নোটগুলিতে আর বঙ্গবন্ধুর ছবি থাকবে না। বরং দেশের ইতিহাস, সংস্কৃতি এবং বিভিন্ন ঐতিহ্যবাহী বিষয়গুলো নকশায় তুলে ধরা হয়েছে।

    জুলাই বিপ্লব, শহীদ, তারুণ্য, সুন্দরবনসহ দেশের ঐতিহ্যের নানা ছবি ও প্রতীক নতুন নোটে দেখা যাবে। জানা গেছে, ২৫ বা ২৬ মে ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হতে পারে।

    ২০ টাকার নতুন নোট ২৭ মে আসবে। এতে থাকবে কান্তজিউ মন্দির ও বৌদ্ধ মন্দিরের ছবি। ৫০ টাকার নোটে থাকবে শিল্পী জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র এবং আতিয়া মসজিদের ছবি। এই নোট বাজারে আসবে ২৯ বা ৩০ মে।

    সবচেয়ে বড় ১০০০ টাকার নোট ২ জুন বাজারে আসবে। এতে থাকবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ১০০০ টাকার নোটসহ বিভিন্ন নতুন নোটের ছাপার কাজ শুরু হয়েছে।

    নতুন নোটগুলিতে মানুষের পুরো ছবি থাকবে না। পরিবর্তে দেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম দফায় প্রায় এক হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে।

    ৫ টাকার নোটে থাকবে আবু সাঈদ ও মুগ্ধদের ছবি। ১০ টাকায় তারুণ্যের প্রতীক ও বায়তুল মোকাররম মসজিদের ছবি। ১০০ টাকায় ইউনেস্কোর স্বীকৃত সুন্দরবনের বাঘ ও হরিণের ছবি থাকবে।

    ২০০ টাকার নোটে ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ছবি থাকবে। ৫০০ টাকার নোটে থাকবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি।

    বর্তমানে বাজারে থাকা ৯ ধরনের নোটের সবটিতেই বঙ্গবন্ধুর ছবি রয়েছে। নতুন সরকার এই নোট পরিবর্তনের কাজ শুরু করেছে। ধাপে ধাপে এই নতুন নোট বাজারে আসবে। বর্তমানে বাজারে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকার নোট চলমান আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    শাহজালালের তৃতীয় টার্মিনাল ১৫ বছর চালাবে জাপানি জোট, চুক্তি আগামীকাল

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.