Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদিতে পৌঁছেছেন ৫৪ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ৯
    বাংলাদেশ

    সৌদিতে পৌঁছেছেন ৫৪ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ৯

    এফ. আর. ইমরানUpdated:মে 23, 2025মে 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের হজ কার্যক্রমে অংশ নিতে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৪১টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান বলে জানানো হয়েছে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে।

    বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৮৭০টি হজ ভিসা ইস্যু করা হয়েছে।

    হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালিয়েছে ৭৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।

    হজ কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত মারা গেছেন ৯ জন হজযাত্রী- তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়া সৌদি আরবে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন এবং বর্তমানে ভর্তি আছেন ২৬ জন হজযাত্রী।

    গত ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব যান। হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

    চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী। হজ এজেন্সির সংখ্যা ৭০টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    খুলনায় আবারও রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, তদন্তে নেমেছে পুলিশ

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বাড়ল প্রায় ১৩৮ শতাংশ

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.