Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ প্রকল্প, সমাধান কত দূর?
    বাংলাদেশ

    চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ প্রকল্প, সমাধান কত দূর?

    এফ. আর. ইমরানজুন 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না। গবেষণার তথ্য অনুযায়ী, ১৩টি প্রধান কারণে এই প্রকল্পগুলো ব্যর্থতার মুখ দেখছে। এর ফলে বর্ষায় নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    নিচে এই কারণগুলো তুলে ধরা হলো:

    গবেষণায় দেখা গেছে, প্রকল্পগুলোর শুরুতেই ত্রুটি ছিল। যেকোনো মেগা প্রকল্পের জন্য অত্যাবশ্যকীয় সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) না করে কাজ শুরু করা হয়েছে। এছাড়া খালের সীমানা নির্ধারণ ছাড়াই উন্নয়ন কাজ শুরু হওয়ায় কংক্রিটের দেয়াল নির্মাণের ফলে খালগুলো সংকুচিত হয়েছে- যা পানি ধারণ ক্ষমতা কমিয়ে দিয়েছে।

    খালের সংখ্যা ক্রমাগত কমে যাওয়াও একটি বড় সমস্যা। ১৯৯৫ সালে চট্টগ্রামে ৭২টি খাল থাকলেও ২০১৬ সালে তা কমে ৫৭টি এবং ২০২৩ সালে মাত্র ৩৬টি খালের মাধ্যমে পানি নিষ্কাশন হচ্ছে। এছাড়া স্থানীয়দের মতামত ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

    প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে কিছু প্রাইমারি খাল সংস্কার করা হলেও অর্ধেক খাল এই প্রকল্পের বাইরে রয়ে গেছে। সেকেন্ডারি ও টারশিয়ারি খালগুলোর কোনো সংস্কার হয়নি। এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) উন্মুক্ত জলাধার ভরাট করে অপরিকল্পিতভাবে আবাসিক এলাকা গড়ে তুলছে- যা জলাবদ্ধতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

    প্রকল্পের অপরিকল্পিত কাজ, যেমন খালের কংক্রিট দেয়াল ও পাশের ভূমির উচ্চতা বেশি হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া পুরোনো ব্রিজ, রেললাইন ও কালভার্টের নিচে ইউটিলিটি পাইপগুলো পানি প্রবাহে বাধা দিচ্ছে।

    চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি জলাবদ্ধতার অন্যতম কারণ। গৃহস্থালি বর্জ্য, পলিথিন, পচনশীল-অপচনশীল বর্জ্য এবং শিল্প-বাজারের বর্জ্য সরাসরি খালে ফেলা হচ্ছে। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অসংখ্য স্থাপনা ও প্রভাবশালীদের দ্বারা খালের জায়গা দখল জলাবদ্ধতাকে তীব্র করছে।

    পাহাড়ি এলাকার মাটি কাটার ফলে খালের তলদেশ ভরাট হয়ে নাব্যতা হ্রাস পাচ্ছে। প্রকল্পের পরিকল্পনায় পাহাড়ি এলাকার বিষয়টি যাচাই করা হয়নি। এছাড়া প্রকল্পের কাজের ধীরগতি, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তির অভাব এবং প্রযুক্তিগত দুর্বলতা সমস্যাকে আরও জটিল করছে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আন্তবিভাগীয় সমন্বয়হীনতা। চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপদ বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব প্রকল্পের সাফল্যকে বাধাগ্রস্ত করছে।

    এই সব কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প কার্যকর ফলাফল দিতে ব্যর্থ হচ্ছে। নগরবাসীর ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগ, সঠিক পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা এখন জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা শিক্ষার্থীর

    জুন 21, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে দিদার-ডালিম

    জুন 21, 2026
    বাংলাদেশ

    তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, লিগ্যাল এইডে বাড়ানো হবে ফি 

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.