Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিসির গাড়ি ঢুকার জন্য বিদ্যালয়ের মাঠে রাতারাতি রাস্তা নির্মাণ
    বাংলাদেশ

    ডিসির গাড়ি ঢুকার জন্য বিদ্যালয়ের মাঠে রাতারাতি রাস্তা নির্মাণ

    হাসিব উজ জামানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাস্তা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে রাতারাতি তৈরি করা হয়েছে একটি অস্থায়ী রাস্তা—শুধু যেন ডিসি সাহেবার গাড়ির চাকা কাদায় না পড়ে। ঘটনাটি ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। অনেকেই বলছেন, সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য যেখানে বছরের পর বছর কিছুই করা হয় না, সেখানে একজন ভিআইপির সফরের জন্য তিন লাখ টাকার ইট-বালু ঢেলে মাঠে রাস্তা বানিয়ে ফেলা—এই কি উন্নয়ন?

    বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে লাগোয়া খেলার মাঠ। সেখানেই সোমবার দিবাগত রাতে অন্তত ৩৩ জন শ্রমিক প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করে নির্মাণ করেন এই অস্থায়ী সড়ক। ব্যয় ধরা হয়েছে প্রায় তিন লাখ টাকা। স্থানীয়রা জানিয়েছেন, এ কাজ শুরু হয় রাতে এবং শেষ হয় ভোরের আগে।

    পরদিন মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম ওই বিদ্যালয়ে আয়োজিত জয়ন্তী কর্নার এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। তার গাড়ি যাতে কাদা না মাড়ায়, সে জন্যই এই অস্থায়ী রাস্তার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ বলেন, “এটা আমরা করিনি, প্রশাসন করেছে। মাঠে কাদা ছিল, ডিসি মহোদয়ের গাড়ি ঢুকতে পারত না, তাই রাস্তা বানানো হয়েছে। দয়া করে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করবেন না।”

    এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একজন অভিভাবক বলেন, “আমরা ভেবেছিলাম মাঠ সংস্কার হচ্ছে। পরে বুঝলাম এটা আসলে ডিসির গাড়ির জন্য তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য তো বর্ষায় কখনো কোনো পদক্ষেপ দেখা যায় না!”

    বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম দাবি করেন, “শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থেই রাস্তা করা হয়েছে। মাঠের মাঝখানে নয়, পাশে হয়েছে। ব্যয়ও অতিরিক্ত হয়নি, একটি প্রকল্পের আওতায় এটি করা হয়েছে।”

    সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম শাখার সম্পাদক আখতার কবির চৌধুরী তীব্র সমালোচনা করে বলেন, “ছাত্ররা হেঁটে কাদা মাড়িয়ে যাক, সমস্যা নেই। কিন্তু ডিসি তো জেলার রাজা! তাই তার জন্য এক রাতেই তিন লাখ টাকা ব্যয়ে ইট-বালুর রাজপথ বানানো হয়। বছরের পর বছর জলাবদ্ধতা থাকলেও তখন কোনো প্রকল্প চোখে পড়ে না।”

    এক দিনের জন্য একজন ভিআইপির সফরে যদি এমন তৎপরতা দেখা যায়, তবে বছরের পর বছর যে মাঠ পানিতে থইথই করে—তখন কেন উন্নয়ন নেই? সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ কি কারও চোখে পড়ে না? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বাঁশখালীর মানুষের মুখে মুখে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্যাতিতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে বিশেষ টাস্কফোর্স  গঠনের দাবি ডেপুটি স্পিকারের

    জুন 27, 2026
    বাংলাদেশ

    ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

    জুন 27, 2026
    বাংলাদেশ

    দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.