Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তরুণ প্রজন্ম লক্ষ্য করেই বিআরডিবির উদ্যোগ
    বাংলাদেশ

    তরুণ প্রজন্ম লক্ষ্য করেই বিআরডিবির উদ্যোগ

    এফ. আর. ইমরানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সার্বিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে একাধিক উদ্যোগ নিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক সরদার মো. কেরামত আলী। দায়িত্ব গ্রহণের পর মাঠ পর্যায়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গতিবৃদ্ধির লক্ষ্যে তিনি চালু করেছেন ভার্চুয়াল মতবিনিময়, অগ্রগতি পর্যালোচনা ও ফলোআপ সভা।

    পাশাপাশি মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে গঠন করা হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ও অডিট টিম।

    দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে প্রয়োজনভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণের লক্ষ্যে গঠন করা হয়েছে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এ কমিটি স্থানীয় প্রয়োজন অনুসারে প্রকল্পের ধারণা তৈরি করবে এবং নতুন কর্মপদ্ধতি প্রবর্তনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে। মহাপরিচালক নিজেই এই কমিটির কার্যক্রম তদারকি করছেন।

    সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব–২০২৫’ কর্মসূচি বাস্তবায়নে বিআরডিবি সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য সামনে রেখে মহাপরিচালকের নির্দেশনায় পল্লী ভবনে ‘জুলাই বিপ্লব’ বিষয়ক গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একইসঙ্গে বিআরডিবির আবাসিক কমপ্লেক্স ‘পল্লী কানন, উত্তরা’-তে পরিচ্ছন্নতা কর্মসূচি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম এবং বিশেষ আলোচনা সভার আয়োজন সম্পন্ন হয়েছে।

    জুলাই বিপ্লবের চেতনা সামনে রেখে বিআরডিবিতে বড় পরিবর্তনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মহাপরিচালক। তার এসব উদ্যোগে সংস্থাটিতে একটি কর্মচঞ্চল পরিবেশ তৈরি হয়েছে, যা দেশের পল্লী উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গঠনে সরকারের নতুন অঙ্গীকার

    জুলাই 26, 2026
    বাংলাদেশ

    আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি

    জুলাই 26, 2026
    বাংলাদেশ

    কারাগারে বড় সংস্কার পরিকল্পনা, বদলাচ্ছে নাম ও আইন

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.