আগামী আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ৩৮ দিন শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন সরকারি ছুটি। সরকারি ছুটির দিনগুলো হলো ৫ আগস্ট (জুলাই গণ-অভ্যুত্থান দিবস), ১২ আগস্ট (আখেরি চাহার সোম্বা) এবং ২৬ আগস্ট (পবিত্র ঈদে মিলাদুন্নবী)। ফলে আগস্টে মোট ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ও নির্ধারিত সরকারি ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। এ মাসেও ১৯ দিন শ্রেণি কার্যক্রম চলবে।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করতে পারবে।

