Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রত্যাশিত সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক
    বাংলাদেশ

    প্রত্যাশিত সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক

    এফ. আর. ইমরানআগস্ট 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ প্রস্তুত সম্পন্ন করেছে। সংস্থাটি চূড়ান্ত সুপারিশ করতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের অনুমোদনের পর তা কার্যকর হবে।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করার জন্য এনটিআরসিএ আবেদন করেছে। সংস্থার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রোববার মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে শিক্ষা সচিব মো. মজিবর রহমান অনুমোদন দিয়েছেন।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (১৮ আগস্ট) শিক্ষা উপদেষ্টার দফতরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে। উপদেষ্টার অনুমোদন পেলে ওই দিনেই ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। অনুমোদন বিলম্বিত হলে এটি এক দিন পিছিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) করা হবে।

    এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেছেন, “৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। সচিবের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং খুব দ্রুত সুপারিশ কার্যকর হবে।”

    এর আগে, ১৬ জুন এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদনগ্রহণ ২২ জুন থেকে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

    এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। তবে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬,২১১টি, মাদরাসায় ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি পদ ফাঁকা রয়েছে। এর ফলে প্রায় অর্ধেক শূন্যপদ এখনও পূর্ণ হবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দূরপাল্লায় ২০ ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

    সেপ্টেম্বর 21, 2026
    বাংলাদেশ

    দেশের প্রতি ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ

    সেপ্টেম্বর 21, 2026
    স্বাস্থ্য

    ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে ৩৫ শিক্ষার্থী হাসপাতালে

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.