Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দূরপাল্লায় ২০ ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
    বাংলাদেশ

    দূরপাল্লায় ২০ ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং ঢাকা ও অন্যান্য শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে।

    সোমবার (২১ সেপ্টেম্বর) বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভাড়া বৃদ্ধির প্রস্তাবটি ইতোমধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন ভাড়া কত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপনের মাধ্যমে সংশোধিত ভাড়া কার্যকর করা হবে।

    সাধারণত জ্বালানি তেলের দাম, যানবাহন পরিচালনা, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে বাসভাড়া নির্ধারণ করা হয়। তবে এবার শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টিকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে।

    গত রোববার সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সাধারণভাবে ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে প্রায় ১ পয়সা বাড়ানোর প্রয়োজন হয়। সেই হিসাবেই ডিজেলের ২০ টাকা মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

    বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এই ভাড়া ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা।

    পরিবহন মালিকদের পক্ষ থেকে দ্রুত নতুন ভাড়া ঘোষণা করে প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়েছে। তাদের আশঙ্কা, সরকারি সিদ্ধান্তে দেরি হলে বাড়তি দামে জ্বালানি কিনে পরিচালন ব্যয় সামাল দিতে গিয়ে মালিক ও শ্রমিকেরা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে দিতে পারেন।

    তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রস্তাব করা ১৮ ও ২০ পয়সার বৃদ্ধিই শেষ পর্যন্ত কার্যকর হবে—এমন নিশ্চয়তা এখনো নেই। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের সময় প্রস্তাবিত বৃদ্ধির হার কিছুটা কমতে পারে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই নতুন ভাড়ার বিষয়টি চূড়ান্ত হবে।

    এদিকে শীতাতপ নিয়ন্ত্রিত বাস, মালবাহী যানবাহনসহ কিছু পরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। এসব ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ভাড়া নির্ধারিত হয়ে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশের প্রতি ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ

    সেপ্টেম্বর 21, 2026
    স্বাস্থ্য

    ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে ৩৫ শিক্ষার্থী হাসপাতালে

    সেপ্টেম্বর 21, 2026
    বাণিজ্য

    লিটারে ১০ টাকা বেড়েছে প্রায় সব ব্র্যান্ডের তরল দুধের দাম

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.