Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনে সেনাবাহিনী প্রস্তুত ও পেশাদার থাকবে
    বাংলাদেশ

    নির্বাচনে সেনাবাহিনী প্রস্তুত ও পেশাদার থাকবে

    সিভি ডেস্কআগস্ট 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা সেনানিবাসে মঙ্গলবার (১৯ আগস্ট) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করতে সেনাবাহিনী সব প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে।”

    তিনি ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তাদের সরাসরি উপস্থিতিতে এবং সব সেনা স্থাপনার কর্মকর্তাদের ভার্চুয়াল যুক্তির মাধ্যমে এ বক্তব্য দেন।

    সেনাপ্রধান আরও বলেন- “দেশের মানুষ এখন আপনাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।”

    বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিভিন্ন কটূক্তির জবাবে তিনি বলেন, “এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। বয়স বেড়ে গেলে নিজের ভুল বুঝতে পারবে এবং তখন লজ্জিত হবে।”

    সেনাপ্রধান পেশাদারিত্বের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।”

    নাম উল্লেখ না করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “একজন সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তদন্তাধীন। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না। অন্য একজন কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগেও তদন্ত চলছে। নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। কেউ যাতে অপরাধে জড়াতে না পারে, তা আগেভাগেই নিশ্চিত করতে হবে। অপরাধে জড়িয়ে পড়লে তাকে বাড়ি পাঠানো রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছুই নয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, আছেন বাংলাদেশিও

    এপ্রিল 14, 2026
    বাংলাদেশ

    বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

    এপ্রিল 14, 2026
    বাংলাদেশ

    সংকুচিত হচ্ছে বিদেশের দরজা, ফেরত আসছেন বাংলাদেশিরা

    এপ্রিল 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.