Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি চাকরিজীবীদের পেনশনে নতুন সুবিধা আসছে
    বাংলাদেশ

    সরকারি চাকরিজীবীদের পেনশনে নতুন সুবিধা আসছে

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাণিজ্য প্রস্তাব চূড়ান্তে আন্তমন্ত্রণালয় বৈঠক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থায় পরিবর্তন ও নতুন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামীও পারিবারিক পেনশন পাবেন। পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য অপেক্ষাকাল ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার প্রস্তাব করা হয়েছে। জটিল রোগে আক্রান্ত হলে পেনশনারদের চিকিৎসা সহায়তাও দেওয়া হবে।

    সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী বৈঠকে পেনশনভোগীদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

    বর্তমান নিয়মে, কোনো সরকারি কর্মকর্তা মারা গেলে প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পান। তবে পেনশনভোগী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামী এ সুবিধা পান না। এবার সেই সুযোগ তৈরি হচ্ছে।

    শতভাগ পেনশন সমর্পণকারীরা এখন মাসিক পেনশন পান না। তারা বছরে দুটি উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা পান। ২০১৮ সালের ৮ অক্টোবর থেকে সরকার তাদের আর্থিক সুরক্ষা দিতে মাসিক পেনশন পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয়। তবে এই সুবিধা পেতে অবসরোত্তর ১৫ বছর অপেক্ষা করতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী এ সময়সীমা কমিয়ে ১০ বছর করা হতে পারে।

    এ ছাড়া, কেউ অপেক্ষাকাল পূর্ণ হওয়ার আগেই মারা গেলে তার স্ত্রী/স্বামী বা উত্তরাধিকারীদের জন্য পেনশন মঞ্জুরের বিষয়টি অর্থ বিভাগ পরীক্ষা করে দেখবে।

    মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “শতভাগ পেনশন সমর্পণকারীরা নির্ধারিত সময়ের আগেই মারা গেলে তাদের স্বামী/স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের পেনশন দেওয়ার বিষয়টি অর্থ বিভাগ খতিয়ে দেখবে।”

    সভায় আরও আলোচনা হয়, অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মকর্তাদের পেনশন সংক্রান্ত কাগজপত্র বিদেশে বাংলাদেশ মিশনে সম্পন্নের ব্যবস্থা করা যায় কি না। একই সঙ্গে ২০১৭ সালের ১ জুলাই থেকে শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব ভাতায় যে ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, তা পুনঃস্থাপিত পেনশনের সঙ্গে যোগ না হওয়ার সমস্যার সমাধানে অর্থ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে, কর্মরত সরকারি কর্মচারীদের মতো অবসরপ্রাপ্ত পেনশনাররা জটিল রোগে আক্রান্ত হলে কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে।

    এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিটিতে জনপ্রশাসন সচিবকে সদস্য করার প্রস্তাব পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ব্যাপক প্রচারণারও নির্দেশনা দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা শিক্ষার্থীর

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে দিদার-ডালিম

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.