Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনের জন্য কোনও প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি: বিএনপি
    বাংলাদেশ

    নির্বাচনের জন্য কোনও প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি: বিএনপি

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনও কোনও প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে বিএনপি “মনগড়া” আখ্যা দিয়েছে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

    তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বিএনপি নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।”

    রিজভী আরও বলেন, “কোনও নির্বাচনি এলাকায় কোনও প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। যারা দলীয় কার্যক্রমে ভালো পারফরম্যান্স দেখান, তারাই প্রার্থী হিসেবে মনোনীত হবেন। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক এবং স্বতন্ত্র; কোনও সবুজ সংকেতের মাধ্যমে নয়।”

    তিনি জানান, পার্লামেন্টারি বোর্ডই প্রার্থী মনোনয়নের দায়িত্ব পালন করে এবং বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই পত্রিকায় প্রকাশিত মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

    রিজভী বলেন, “বর্তমান পরিস্থিতিতে কিছু কুচক্রী মহল বিএনপির নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়ন সম্পর্কিত কথিত তালিকা, নাম-ধাম প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।”

    তিনি আরো বলেন, “সবুজ সংকেতের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন। আমাদের উচিত ইস্পাত কঠিন ঐক্য বজায় রেখে গণসম্পৃক্ত কাজে সক্রিয় থাকা।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্যাতিতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে বিশেষ টাস্কফোর্স  গঠনের দাবি ডেপুটি স্পিকারের

    জুন 27, 2026
    বাংলাদেশ

    ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

    জুন 27, 2026
    বাংলাদেশ

    দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.