Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬২ শতাংশ পরিবারের আয়ের অর্ধেক খরচ হয় খাবারে: বিবিএস
    বাংলাদেশ

    ৬২ শতাংশ পরিবারের আয়ের অর্ধেক খরচ হয় খাবারে: বিবিএস

    এফ. আর. ইমরানUpdated:সেপ্টেম্বর 29, 2025সেপ্টেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে অধিকাংশ পরিবার আয়ের অন্তত অর্ধেক খরচ করে খাদ্যের পেছনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ৬২ শতাংশ পরিবার তাদের মোট আয়ের অর্ধেক বা তার বেশি খাবারে ব্যয় করে।

    গবেষণায় আরো প্রকাশ পায়, প্রতি দশটি পরিবারের মধ্যে একজন আয়ের তিন-চতুর্থাংশের বেশি খাদ্য ব্যয়ে নিযুক্ত। এই তথ্য থেকে বোঝা যায়, দেশের অনেক পরিবারের আর্থিক চাপ এখনও অনেক বেশি।

    বৃহস্পতিবার বিবিএসের অভ্যন্তরীণ সভায় খাদ্য নিরাপত্তা ও মোকাবিলা কৌশল বিষয়ক এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। ২০২৩ সালের জুনে তথ্য সংগ্রহ করা হয় এবং ডিসেম্বর মাসে তা প্রকাশিত হয়। গবেষণাটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সহযোগিতায় সম্পন্ন করা হয়।

    পরিসংখ্যান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব আলেয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

    গবেষণায় দেখা যায়, গ্রাম ও শহরের মধ্যে খাদ্য ব্যয়ে ব্যাপক বৈষম্য রয়েছে। গ্রামীণ এলাকায় ৩১.৬ শতাংশ পরিবার আয়ের ৬৫ শতাংশ বা তার বেশি খাবারে ব্যয় করে, যেখানে শহুরে এলাকায় এই হার ২৫.৫ শতাংশ। সিটি করপোরেশন এলাকায় মাত্র ৬.৫ শতাংশ পরিবার অতিরিক্ত খাদ্য ব্যয়ের মুখোমুখি, যা তুলনামূলকভাবে বেশি ক্রয়ক্ষমতা নির্দেশ করে।

    আঞ্চলিক পার্থক্যও স্পষ্ট। চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগে ৪০-৪৬ শতাংশ পরিবার আয়ের অর্ধেকের কম খরচ করে। অপরদিকে সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে ২৫-৩৫ শতাংশ পরিবার আয়ের ৭৫ শতাংশেরও বেশি খরচ করছে খাদ্যে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান জানান, কোভিড-পরবর্তী সময়ে খাদ্য নিরাপত্তার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়নি।

    তিনি বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হয়েছে, ক্রয়ক্ষমতা কমেছে, যার ফলে প্রোটিন ও পুষ্টির গ্রহণ হ্রাস পেয়েছে।’

    বিবিএস মহাপরিচালক মিজানুর রহমান উল্লেখ করেছেন, ‘এটি কোনো সাধারণ জরিপ নয়; একটি গবেষণামূলক প্রতিবেদন। ডব্লিউএফপির সহযোগিতায় ২০২৩ সালের খাদ্য পরিসংখ্যানের ভিত্তিতে এই বিশ্লেষণ সম্পন্ন করা হয়েছে।’

    গবেষণার ফোকাল পয়েন্ট কর্মকর্তা মেহেনা তাবাসসুম বলেন, ‘আমরা দেশের খাদ্য নিরাপত্তার বর্তমান অবস্থা যাচাই এবং জাতীয় ও বিভাগীয় পর্যায়ে খাদ্য অনিরাপত্তার প্রকোপ ও তীব্রতা মূল্যায়ন করেছি।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চার খাতে ৫০ কোটির বেশি টাকার প্রকল্পে আসছে নতুন নিয়ম

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীকে বিএনপি নেতাদের নামসহ অভিযোগ জানাব: আমির হামজা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.