Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চার খাতে ৫০ কোটির বেশি টাকার প্রকল্পে আসছে নতুন নিয়ম
    অর্থনীতি

    চার খাতে ৫০ কোটির বেশি টাকার প্রকল্পে আসছে নতুন নিয়ম

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    দেশের উন্নয়ন কার্যক্রমে গতি ফেরাতে চারটি গুরুত্বপূর্ণ খাতের প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। সামাজিক সুরক্ষা, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে পাঁচ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত এই কমিটি সরকারি অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তৈরি, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধনসংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা পর্যালোচনা করবে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশও করবে কমিটি।

    গত ২৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া আরও সহজ, সমন্বিত ও কার্যকর করতে বিদ্যমান নির্দেশিকা সংশোধনের প্রস্তাব দেওয়া হবে।

    দেশের উন্নয়ন ব্যয় যখন অন্তত গত ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখনই উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হলো।

    প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছাড়াও অর্থ বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের একজন সদস্য এবং পরিকল্পনা বিভাগের সচিব কমিটিতে থাকবেন। পরিকল্পনা বিভাগের সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    নির্ধারিত চারটি খাতে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইয়ের শর্ত কীভাবে সহজ করা যায়, তা খতিয়ে দেখবে কমিটি। একই সঙ্গে প্রকল্প গ্রহণের পথে থাকা অন্যান্য প্রশাসনিক ও প্রক্রিয়াগত বাধা দূর করার উপায় নির্ধারণ করা হবে।

    বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নসংক্রান্ত বিদ্যমান নির্দেশিকাও পর্যালোচনা করবে কমিটি। প্রকল্প বাস্তবায়নে গতি আনতে কোথায় কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা চিহ্নিত করে সুপারিশ দেওয়া হবে।

    পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট নির্দেশিকার একটি সংশোধিত খসড়া তৈরি করবে কমিটি। প্রয়োজনীয় সুপারিশসহ সেই খসড়া সরকারের বিবেচনার জন্য পরিকল্পনা বিভাগে জমা দেওয়া হবে।

    সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ চারটি খাতে উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা। তবে সংশোধিত নির্দেশিকা কবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    দুই সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বাড়ল আড়াই টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে বিপিসি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.