Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশেষ বিসিএস: সরকারি কলেজে শিক্ষক পদে লড়ছেন ৩ লাখ প্রার্থী
    বাংলাদেশ

    বিশেষ বিসিএস: সরকারি কলেজে শিক্ষক পদে লড়ছেন ৩ লাখ প্রার্থী

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 10, 2025অক্টোবর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কলেজে ৬৮৩টি শিক্ষক পদে নিয়োগের জন্য শুক্রবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষা, ঢাকার ১৮৪টি কেন্দ্রে একযোগে।

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই এক পরীক্ষার জন্যই আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী। ফলে প্রতিটি পদের বিপরীতে লড়ছেন গড়ে ৪৬০ জন করে আবেদনকারী।

    পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।

    পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনাও জারি করা হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যেই কেন্দ্রে প্রবেশ শেষ করতে হবে; এর পর আর কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না। বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, গয়না, ব্যাগ কিংবা ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশপত্র যাচাই ও তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টরের মাধ্যমে।

    বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য। দৃষ্টি প্রতিবন্ধীরা পিএসসির অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তা নিতে পারবেন। শ্রুতিলেখক থাকলে অতিরিক্ত ২০ মিনিট এবং অন্য প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

    উল্লেখ্য, সরকারি কলেজে শিক্ষক নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২১ জুলাই। এরপর অনলাইনে আবেদন গ্রহণ চলে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাইবার মাধ্যমে মাদক ব্যবসায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে পাস হলো নতুন আইন

    জুলাই 13, 2026
    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ২ মৃত্যুসহ মোট প্রাণহানি বেড়ে ২৭ জন

    জুলাই 13, 2026
    বাংলাদেশ

    বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

    জুলাই 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.