Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
    বাংলাদেশ

    ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

    এফ. আর. ইমরানঅক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী সব ধরনের বাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সকালে হাজারো যাত্রী বাস টার্মিনালে এসে বিপাকে পড়েন।

    আজ রোববার সকাল থেকে পরিবহন শ্রমিকরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তাসহ কয়েকটি দাবিতে অনশন ধর্মঘট শুরু করেন।

    ধর্মঘটকারীদের ব্যানারে লেখা ছিল—‘মিথ্যা অপবাদে শ্রমিকের পেটে লাথি মারা মানবো না’, ‘ষড়যন্ত্র করে গাড়ি বন্ধ করা চলবে না’, ‘ষড়যন্ত্রকারীদের গ্রেফতার চাই’ এবং ‘শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই’।

    পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকার পরিবহন মালিকদের নির্দেশে চালক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করেছেন। ফলে সকাল থেকে ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস-টার্মিনাল ও দীঘারকান্দা বাইপাস মোড়ে ঢাকাগামী সব বাস বন্ধ রয়েছে। অনেক যাত্রী ঢাকা যাওয়ার জন্য টার্মিনালে আসলেও বিকল্প কোনো পরিবহন না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

    মাসকান্দা বাস-টার্মিনালে উপস্থিত কয়েকজন যাত্রী জানান, তারা ধর্মঘটের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় কেউ কেউ অফিসে বা চিকিৎসার কাজে ঢাকায় যেতে না পেরে বিপাকে পড়েছেন। তারা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার অনুরোধ জানান।

    ময়মনসিংহ মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, “শ্রমিকদের আন্দোলনের যথেষ্ট কারণ রয়েছে। আমাদের এক শ্রমিককে পুলিশ অন্যায়ভাবে আটক করেছে। প্রায়ই চালক ও শ্রমিকদের হয়রানির শিকার হতে হয়, এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।”

    ধর্মঘট চলতে থাকায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে। বিশেষ করে অফিসগামী, শিক্ষার্থী এবং রোগী পরিবহনে বড় সংকট দেখা দিয়েছে। শ্রমিক নেতারা জানিয়েছেন, দাবিগুলো না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাইবার মাধ্যমে মাদক ব্যবসায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে পাস হলো নতুন আইন

    জুলাই 13, 2026
    বাংলাদেশ

    ডেঙ্গুতে আরও ২ মৃত্যুসহ মোট প্রাণহানি বেড়ে ২৭ জন

    জুলাই 13, 2026
    বাংলাদেশ

    বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

    জুলাই 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.