Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ত্রয়োদশ নির্বাচনে ৩০০ আসনে ৪২,৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত
    বাংলাদেশ

    ত্রয়োদশ নির্বাচনে ৩০০ আসনে ৪২,৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত

    এফ. আর. ইমরানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

    তিনি বলেন, “আমরা আজ চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। দেশের ৬৪টি জেলার সব সংসদীয় আসনে মিলিয়ে মোট ভোটকেন্দ্র হয়েছে ৪২ হাজার ৭৬১টি।”

    ইসি সচিব আরো জানান, এসব ভোটকেন্দ্রে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। একটি ভোটকক্ষে গড়ে ৩ হাজার ভোটারকে বিবেচনা করে এই হিসাব করা হয়েছে। তবে প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে বলে জানান তিনি।

    ইসি সচিব আরো বলেন, “আমরা ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে প্রতি ভোটকেন্দ্রে ভোটার ঘনত্ব অনুযায়ী এই কাঠামো সাজিয়েছি, যাতে ভোটারদের জন্য কেন্দ্রে যাতায়াত ও ভোট প্রদান সহজ হয়।”

    ইসির খসড়া হিসাব অনুযায়ী, আগে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি। অর্থাৎ এবারের নির্বাচনে ভোটকেন্দ্র বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে।

    পূর্ববর্তী নির্বাচনে ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, যেখানে এবার সেটি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬৯টিতে। অর্থাৎ প্রায় ১৭ হাজার ভোটকক্ষ কমেছে।

    ইসি কর্মকর্তারা বলছেন, ভোটকক্ষ কিছুটা কমানো হয়েছে কার্যকারিতা ও নিরাপত্তা বিবেচনায়, যাতে একাধিক ভোটকক্ষ একত্রে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে : ব্যরিষ্টার শামীম

    জুন 10, 2026
    বাংলাদেশ

    স্বাস্থ্যখাতে দ্বিগুণ বাজেট, বদলে যাবে চিকিৎসাসেবা?

    জুন 10, 2026
    বাংলাদেশ

    খেলাপি ঋণ আদায়ে ‘অর্থঋণ আদালতে’ আসছেন অভিজ্ঞ ব্যাংকার

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.