Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সোনাদিয়া দ্বীপের খনিজ ভাণ্ডারে নতুন অর্থনৈতিক সম্ভাবনা
    বাংলাদেশ

    সোনাদিয়া দ্বীপের খনিজ ভাণ্ডারে নতুন অর্থনৈতিক সম্ভাবনা

    এফ. আর. ইমরাননভেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সবচেয়ে বেশি গারনেট ও ইলমেনাইটের উপস্থিতি—

    কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট্ট দ্বীপ সোনাদিয়া এখন আলোচনায় নতুন এক কারণে—এর মাটির নিচে লুকিয়ে আছে প্রায় সাত লাখ টন ভারী খনিজ সম্পদ। নয় বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপটি চারদিক দিয়ে জলরাশিতে ঘেরা। ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত ভূখণ্ডটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, খনিজ সম্ভাবনাতেও সমৃদ্ধ। এখানে পাওয়া গেছে ইলমেনাইট, ম্যাগনেটাইট, গারনেট, জিরকন, রুটাইল ও মোনাজাইটের মতো মূল্যবান খনিজ।

    বিশেষজ্ঞদের মতে, এসব খনিজ বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে। তবে এখন পর্যন্ত এ সম্পদের আর্থিক মূল্য নির্ধারণ করা হয়নি।

    আন্তর্জাতিক গবেষণায় নতুন তথ্য-

    সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা জার্নাল ডিসকভার জিওসায়েন্স–এ প্রকাশিত এক গবেষণায় সোনাদিয়া দ্বীপের খনিজ সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছেন নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ওয়েস্টিন বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার গবেষক—মো. শাখাওয়াত হোসেন, মো. শাহরিয়ার রহমান, গোলাম তাকি ও মাফতুহা জাহান।

    ‘জিওলজিক্যাল ক্যারিক্টারাইজেশন অ্যান্ড রিজার্ভ এক্সিমেশন অব দ্য ইকোনমিক হেভি মিনারেলস অব সোনাদিয়া আইল্যান্ড, বাংলাদেশ’ শিরোনামের এই গবেষণায় বলা হয়, দ্বীপটির বালিতে গারনেটের উপস্থিতি ৫১ দশমিক ৫২ শতাংশ এবং ইলমেনাইট ৩৮ দশমিক ১৪ শতাংশ। এছাড়া ম্যাগনেটাইট ৫ দশমিক ৭৪, জিরকন ১ দশমিক শূন্য ১, রুটাইল ৩ দশমিক ৫৭ এবং মোনাজাইট দশমিক শূন্য ১ শতাংশ।

    গবেষকরা জানান, বালিয়াড়ির অংশে ভারী খনিজের ঘনত্ব অন্য অংশের তুলনায় বেশি। শুধু গারনেটের মজুতই বালিয়াড়িতে ২ লাখ ৭৬ হাজার ৮৬৮ টন, ফোরশোরে ১৯ হাজার ৭৯৪ টন এবং ব্যাকশোরে ৪৭ হাজার ৩২৪ টন। ইলমেনাইটের পরিমাণ বালিয়াড়িতে ২ লাখ ১৫ হাজার ৯২ টন, ফোরশোরে ১৫ হাজার ১৬ টন ও ব্যাকশোরে প্রায় ৩০ হাজার ৪৮৭ টন।

    গবেষণায় আরো বলা হয়, সমুদ্রের স্রোত ও প্রাকৃতিক পলি জমার কারণে এ অঞ্চলে ভবিষ্যতেও নতুন খনিজ স্তর গঠনের সম্ভাবনা রয়েছে।

    গারনেট ও ইলমেনাইটের বৈশ্বিক গুরুত্ব-

    বিশ্ববাজারে গারনেট ও ইলমেনাইট—দুটিই অত্যন্ত চাহিদাসম্পন্ন শিল্প উপাদান। গারনেট ব্যবহৃত হয় ঘর্ষণজাত পণ্য যেমন ওয়াটারজেট কাটিং, স্যান্ডব্লাস্টিং ও পলিশিং শিল্পে। এর উচ্চ ঘনত্ব ও কঠোরতা একে প্রাকৃতিক অ্যাব্রেসিভ পদার্থ হিসেবে অনন্য করেছে। পাশাপাশি, পানি পরিশোধন কেন্দ্রের ফিল্টার মিডিয়া হিসেবেও গারনেট ব্যবহৃত হয়। গয়না শিল্পে রত্নমানের গারনেটের আলাদা বাজারমূল্য রয়েছে।

    অন্যদিকে, ইলমেনাইট হলো টাইটানিয়াম ধাতুর প্রধান উৎস। এর রাসায়নিক গঠন থেকে উৎপন্ন টাইটানিয়াম ডাই–অক্সাইড রঙ, প্লাস্টিক, কাগজ, বিমান ও প্রতিরক্ষা শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্তমানে টাইটানিয়াম ডাই–অক্সাইডের বৈশ্বিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার এবং এর চাহিদা প্রতিবছরই বাড়ছে।

    সরকারের সতর্ক অবস্থান-

    ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম)–এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমিনুর রহমান মনে করেন, সাত লাখ টনের এই পরিমাণ এখনো বাণিজ্যিকভাবে বড় নয়। তাঁর ভাষায়, “এটা খুবই যৎসামান্য। বাণিজ্যিকভাবে কাজে লাগানো সম্ভব কি না, তা নির্ভর করবে আরও বিশদ অনুসন্ধানের ওপর।”

    তিনি আরও স্মরণ করিয়ে দেন, ১৯৮০ সালের গবেষণায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও সোনাদিয়া এলাকায় প্রায় ২১ মিলিয়ন টন ভারী খনিজের উপস্থিতি শনাক্ত হয়েছিল। তাঁর মতে, “হেভি মিনারেল উত্তোলন ব্যয়বহুল প্রক্রিয়া, তাই বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় লাভজনক কি না, তা ভালোভাবে বিবেচনা করতে হবে।”

    ভৌগোলিক ও অর্থনৈতিক তাৎপর্য-

    ভৌগোলিকভাবে সোনাদিয়া দ্বীপ ব্লু ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে। দ্বীপটির পর্যটন ও মৎস্য শিল্প ইতিমধ্যে স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে। ২০২০ সালে পতিত আওয়ামী লীগ সরকার দ্বীপে ‘ইকো-ট্যুরিজম পার্ক’ গড়ে তুলতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) ৯ হাজার ৪৬৭ একর জমি বরাদ্দ দিয়েছিল। তবে চলতি বছর অন্তর্বর্তী সরকার সোনাদিয়া ও সুন্দরবনসহ দশটি প্রকল্পের লাইসেন্স বাতিল করেছে।

    বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জানিয়েছে, সরকার এখন নদীবাহিত বালি প্রক্রিয়াকরণের দিকে মনোযোগ দিচ্ছে। এজন্য লজিস্টিক সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রতি বছর নদীতে যত পলি জমে, তার মাত্র ১০ শতাংশ প্রক্রিয়াকরণের মাধ্যমে ভারী খনিজ উত্তোলন করা গেলে বছরে ২ হাজার কোটি টাকা আয় সম্ভব।

    অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মান্নান জানান, “সোনাদিয়া দ্বীপের খনিজ সম্পদ নিয়ে নির্দিষ্ট তথ্য আমার জানা নেই, তবে নদীর বালি প্রক্রিয়াকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।”

    খনিজ বিশ্লেষণে উন্নত প্রযুক্তি-

    গবেষণায় আধুনিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে দ্বীপের বালিতে থাকা খনিজের রাসায়নিক গঠন নির্ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, জিরকন, রুটাইল ও ইলমেনাইটে তাদের মূল উপাদানগুলো উচ্চ ঘনত্বে রয়েছে। পাশাপাশি অ্যাম্ফিবোল, মাস্কোভাইট ও কোয়ার্টজসহ অন্যান্য খনিজের উপস্থিতিও চিহ্নিত হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের চিহ্নিত খনিজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলমেনাইট ও রুটাইল। এই দুটি খনিজ থেকেই তৈরি হয় টাইটানিয়াম ডাই–অক্সাইড, যা রঙ, প্লাস্টিক, কাগজের আবরণ এবং ধাতব মিশ্রণে অপরিহার্য উপাদান। জিরকন ব্যবহৃত হয় সিরামিক, কাচ ও ঢালাই শিল্পে; এটি উচ্চ তাপসহনীয়তা তৈরি করে এবং উৎপাদিত পণ্যে আনে উজ্জ্বলতা। গারনেট জেট-কাটিং ও গহনা তৈরিতে ব্যবহৃত হয়, আর মোনাজাইটে থাকা দুর্লভ উপাদান নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রনিকস শিল্পে অপরিহার্য। ম্যাগনেটাইট লোহা–ইস্পাত শিল্পের কাঁচামাল, আর কায়ানাইট ব্যবহৃত হয় বিশেষ সিরামিক ও রিফ্র্যাক্টরি ইট তৈরিতে।

    এমন বহুমুখী শিল্পচাহিদার কারণে বিশেষজ্ঞরা মনে করেন, শুধু বালি বিক্রি নয়—খনিজ পৃথক ও শোধন করে ব্র্যান্ডিংভিত্তিক রপ্তানির সুযোগ তৈরি করা গেলে দেশের আয়ের নতুন উৎস খুলবে।

    সরকারের সক্ষমতা বাড়ানো জরুরি-

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুদ্দোজা মিয়া মনে করেন, দেশের চরাঞ্চল ও দ্বীপাঞ্চলে থাকা ভারী খনিজ উত্তোলনে সরকারের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা দরকার। তিনি বলেন, “সরকার ইতিমধ্যে যমুনার চরে হেভি মিনারেল উত্তোলনে একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। তবে সোনাদিয়া দ্বীপের মতো এলাকাগুলোর ক্ষেত্রেও সঠিকভাবে স্টাডি হওয়া প্রয়োজন।”

    তাঁর পরামর্শ, “বিদেশি প্রতিষ্ঠান দিয়ে তড়িঘড়ি করে গবেষণা না করে প্রথমে নিজেদের সংস্থার সক্ষমতা বাড়ানো উচিত। কারণ এসব খনিজের সঙ্গে রেয়ার আর্থ এলিমেন্টও থাকতে পারে, যা এখন বিশ্বের সবচেয়ে দামি উপাদানগুলোর একটি। উন্নত দেশগুলো যেগুলো পেতে মরিয়া।”

    বিশেষজ্ঞদের মতে, সোনাদিয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, সম্ভাবনাময় খনিজ সম্পদের দ্বীপও। যথাযথ গবেষণা, প্রযুক্তি ও পরিকল্পনা থাকলে এটি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ খনিজ অর্থনীতির নতুন দিগন্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে হাজারো গ্রাহক

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তি নিয়ে দুই চিঠির জবাব দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.