Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»বাংলাদেশ»ভূমির ডিজিটাল রূপান্তর যুগান্তকারী পদক্ষেপ: সিনিয়র সচিব
    বাংলাদেশ

    ভূমির ডিজিটাল রূপান্তর যুগান্তকারী পদক্ষেপ: সিনিয়র সচিব

    এফ. আর. ইমরাননভেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভূমির ডিজিটাল রূপান্তর বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনে ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা (ইডিএলএমএস) প্রতিষ্ঠা’ প্রকল্পের সফটওয়্যার বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

    সিনিয়র সচিব বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর এই যুগে ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনাকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হচ্ছে। সরকারের ইডিএলএমএস প্রকল্প ভূমি প্রশাসনকে করেছে স্মার্ট, ডিজিটাল ও নাগরিকবান্ধব। এটি শুধু প্রশাসনিক দক্ষতা বাড়ায়নি, নাগরিক সেবায়ও এনেছে গতি ও স্বচ্ছতা।

    তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির এই প্রয়োগ জনসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। অতীতে হাতে লেখা মানচিত্র ও কাগজে তৈরি রেকর্ডের কারণে ভুল ও জটিলতা দেখা দিত, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। এখন ডিজিটাল জরিপের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে ভূমির সীমানা, আয়তন ও মালিকানা নির্ধারণ সম্ভব হচ্ছে।

    সালেহ আহমেদ জানান, স্যাটেলাইট ও জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ব্যবহারের ফলে ভূমি সংক্রান্ত বিরোধ উল্লেখযোগ্যভাবে কমেছে। অনলাইনে রেকর্ড সংরক্ষিত থাকায় একাধিক মালিকানা দাবি বা নকল কাগজপত্র তৈরি করা কঠিন হয়ে পড়েছে।

    তিনি আরো বলেন, “সব তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকায় দুর্নীতির সুযোগ কমেছে, কর্মকর্তাদের কাজের ওপর নজরদারি সহজ হয়েছে এবং নাগরিকরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন।”

    সিনিয়র সচিবের মতে, ডিজিটাল ভূমি জরিপ রাষ্ট্রীয় পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমেও সহায়ক ভূমিকা রাখছে। সঠিক ভূমি ডেটা থাকার কারণে অবকাঠামো, কৃষি, বন ও শিল্প খাতে সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

    তিনি কর্মশালায় আরো জানান, সফটওয়্যারের ব্যবহারবান্ধবতা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক সুপারিশ প্রণয়ন করা হয়েছে। “এই প্রকল্পের মাধ্যমে ভূমি প্রশাসন এখন আধুনিক বাংলাদেশের বাস্তবায়নের পথে দৃঢ়ভাবে এগোচ্ছে” বলেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ইরান চুক্তিতে তাড়াহুড়া চান না ট্রাম্প

    মে 25, 2026
    বাংলাদেশ

    কঙ্গোতে হাসপাতাল থেকে পালালেন ১৮ ইবোলা রোগী

    মে 25, 2026
    বাংলাদেশ

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আশঙ্কা

    মে 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.