Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Dec 10, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসী ভোটার নিবন্ধনে প্রয়োজন হবে যে সব কাগজপত্র
    বাংলাদেশ

    প্রবাসী ভোটার নিবন্ধনে প্রয়োজন হবে যে সব কাগজপত্র

    এফ. আর. ইমরানNovember 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নির্বাচন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা জারি করেছে।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে। এ উপলক্ষে প্রবাসী ভোটারদের জন্য কোন কোন দলিলাদি জমা দিতে হবে, তা স্পষ্টভাবে নির্দেশনা হিসেবে প্রকাশ করা হয়েছে।

    ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খানআবি শাহানুর খান স্বাক্ষরিত এ পরিপত্রটি গত সোমবার জারি করা হয়েছে।

    পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের জন্য আবশ্যক দলিলাদি হলো:

    • অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম ২ক)
    • বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদের অনলাইন যাচাই করা কপি
    • বাংলাদেশী পাসপোর্ট (বৈধ বা মেয়াদোত্তীর্ণ) অথবা বিদেশী পাসপোর্টের কপি
    • অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিন জন বাংলাদেশী এনআইডি ধারীর স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র

    সাথে দিতে হবে:

    • আবেদনকারীর পিতা-মাতার এনআইডি কপি
    • জন্ম নিবন্ধন সনদ
    • মৃত্যু সনদ (যদি প্রযোজ্য হয়)
    • পাসপোর্ট কপি
    • ওয়ারিশ সনদ বা নাগরিক সনদের কপি
    • এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি

    প্রযোজ্য ক্ষেত্রে:

    • শিক্ষা সনদ (এসএসসি/সমমান, জেএসসি বা পিইসি)
    • নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বিশেষ এলাকার জন্য নির্ধারিত তথ্য ফরম
    • নিকাহনামা ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র
    • নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, সিইও বা প্রশাসক কর্তৃক প্রদত্ত)
    • ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদের কপি

    পরিপত্রে আরও বলা হয়েছে, মিশন অফিস থেকে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুসারে, আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে দলিলাদি জমা দিতে হবে এবং ছবি ও বায়োমেট্রিক তথ্য (দশ আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর) প্রদান করতে হবে। প্রয়োজনে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি আবেদনকারীর পক্ষ থেকে দলিলাদি জমা দিতে পারবে।

    এছাড়া, প্রবাসীর ফরম ২ক-তে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসার সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবেন, যা প্রবাসী ভোটারের নিবন্ধনের জন্য বাধ্যতামূলক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চীনের অর্থায়ন, বাংলাদেশের খেসারত দিতে হবে ৩–৫ হাজার কোটি টাকা

    December 9, 2025
    বাংলাদেশ

    গাজীপুর মহাসড়কে নরকযন্ত্রণা, দায়িত্বশূন্যতা কেন?

    December 9, 2025
    বাংলাদেশ

    অর্থায়ন ঘাটতি এশিয়ার জল সংকট বাড়াচ্ছে: এডিবি

    December 9, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.