ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেওয়া আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, “শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার বিষয়টি ছিল সম্পূর্ণ অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রবিরোধী। ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে এই পদ দেওয়া হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সভাটি অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

