Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে ৯৮.৯ শতাংশ পরিবার মোবাইল ব্যবহার করে: বিবিএস
    বাংলাদেশ

    দেশে ৯৮.৯ শতাংশ পরিবার মোবাইল ব্যবহার করে: বিবিএস

    এফ. আর. ইমরানডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোবাইল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের হার প্রায় সর্বজনীন পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের ৯৮.৯ শতাংশ পরিবারে মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে।

    বিবিএস প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫–২৬’ (প্রথম প্রান্তিক: জুলাই–সেপ্টেম্বর ২০২৫) প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে খানাভিত্তিক মোবাইল ফোন ব্যবহারের হার ছিল ৯৭.৯ শতাংশ। সর্বশেষ জরিপে সেই হার আরো বেড়েছে। এতে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সুবিধায় ধারাবাহিক অগ্রগতির চিত্র ফুটে উঠলেও কিছু ক্ষেত্রে ধীরগতির প্রবণতাও স্পষ্ট হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের পরিধি বাড়লেও কম্পিউটার ব্যবহারের হার এখনও এক অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ। ২০২৩ সালে যেখানে ৮.৯ শতাংশ খানায় কম্পিউটার ছিল, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৯.১ শতাংশে।

    স্মার্টফোন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত কয়েক বছরে। ২০২৩ সালে স্মার্টফোন ব্যবহারকারীর হার ছিল ৬৩.৩ শতাংশ। ২০২৪–২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭২.৮ শতাংশে। তবে ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার সামান্য কমে ৭২.৪ শতাংশে নেমে এসেছে।

    অন্যদিকে টেলিভিশন ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিক পতন লক্ষ্য করা গেছে। ২০২৩ সালে ৬২.২ শতাংশ খানায় টেলিভিশন থাকলেও ২০২৪–২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৫৯.৬ শতাংশে। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার আরো কমে ৫৮.৯ শতাংশে নেমেছে।

    ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। ২০২৩ সালে যেখানে ৪৩.৬ শতাংশ খানায় ইন্টারনেট সুবিধা ছিল, ২০২৪–২৫ অর্থবছরে তা বেড়ে ৫৫.১ শতাংশে পৌঁছায়। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে ইন্টারনেট সুবিধাসম্পন্ন খানার হার আরো বেড়ে দাঁড়িয়েছে ৫৬.২ শতাংশে।

    বিদ্যুৎ সুবিধার ক্ষেত্রে কভারেজ প্রায় সর্বজনীন অবস্থায় রয়েছে। ২০২৩ সালে ৯৯.১ শতাংশ খানায় বিদ্যুৎ সুবিধা থাকলেও ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার দাঁড়িয়েছে ৯৮.৯ শতাংশে। সামান্য ওঠানামা হলেও উচ্চমাত্রার সুবিধা বজায় আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, স্মার্টফোন ও ইন্টারনেটের দ্রুত বিস্তার মানুষের গণমাধ্যম ব্যবহারের ধরনে পরিবর্তন আনছে। এর প্রভাব টেলিভিশন ব্যবহারের ক্রমহ্রাসে প্রতিফলিত হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতি ও ই-গভর্ন্যান্স কার্যক্রম এগিয়ে নিতে কম্পিউটার ব্যবহার ও ব্রডব্যান্ডভিত্তিক সংযোগ বাড়ানোর দিকে নীতিগতভাবে আরও মনোযোগ দেওয়া জরুরি বলে তারা মনে করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আগামী বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো হবে: এনবিআর চেয়ারম্যান

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    ঢাকা থেকে বিভিন্ন রুটে বাসভাড়া পুনর্নির্ধারণ, জানুন বিস্তারিত

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.