Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্ত্রীসহ সাবেক এমপি মুকুলের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
    বাংলাদেশ

    স্ত্রীসহ সাবেক এমপি মুকুলের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 10, 2026জানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত। মুকুলের পাঁচটি হিসাবে ১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকা এবং জাহানারার তিনটি হিসাবে পৌনে ৬ লাখ টাকা রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

    দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা পিয়াস পাল পৃথক দুটি আবেদনের মাধ্যমে জানান, মুকুল ও তার স্ত্রী অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

    এর আগে, গত বছরের ৬ অক্টোবর দুদক মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে।

    প্রথম মামলার অনুসন্ধানে দেখা গেছে, সাবেক এমপি আলী আজম মুকুল বৈধ উৎস থেকে আয় করেছেন ৫ কোটি ১৬ লাখ ২৭ হাজার ৪৭৭ টাকা, কিন্তু প্রকৃত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৮ লাখ ৬২ হাজার ৮ টাকা। এছাড়া তার নামে থাকা ৩৭টি ব্যাংক হিসাবে মোট ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে।

    দ্বিতীয় মামলায় দেখা গেছে, মুকুলের স্ত্রী জাহানারা ইয়াসমিন বৈধ উৎস থেকে আয় করেছিলেন ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৭৫ টাকা, তবে প্রাপ্ত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ২ লাখ ৪৭ হাজার ৬৪২ টাকা। তার নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাবের মোট ৬৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৮৭২ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাসিনাকে নিয়ে বাড়ছে দিল্লির অস্বস্তি, বলছে বিবিসি

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘এসআরবি’, কী দায়িত্ব পাবে এই বাহিনী?

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রপতি নির্বাচনে বসছে সংসদের বিশেষ অধিবেশন

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.