Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Mon, Jan 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নোয়াখালীর ৭৯ শতাংশ নির্বাচনি কর্মকর্তা পোস্টাল ব্যালটে নিবন্ধন করেননি
    বাংলাদেশ

    নোয়াখালীর ৭৯ শতাংশ নির্বাচনি কর্মকর্তা পোস্টাল ব্যালটে নিবন্ধন করেননি

    নাহিদJanuary 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পোস্টাল ভোট বিডি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তাদের মধ্যে মাত্র ২১ শতাংশ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। বাকি ৭৯ শতাংশ কর্মকর্তা এ কার্যক্রমে অংশ নেননি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর অপ্রতুল প্রচারণার কারণেই তারা নিবন্ধনের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কে যথাযথভাবে জানতে পারেননি।

    বুধবার (৭ জানুয়ারি) পোস্টাল ব্যালট নিবন্ধন পোর্টাল, সংশ্লিষ্ট দপ্তর এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

    খোঁজ নিয়ে দেখা যায়, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৮৭৫টি ভোটকেন্দ্রে ১৭ হাজার ৭০২ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিবন্ধনের শেষ দিন ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৭০৪ জন কর্মকর্তা। যা মোট সংখ্যার মাত্র ২১ শতাংশ।

    আসনভিত্তিক তথ্য অনুযায়ী, নোয়াখালী-১ আসনে ১৪১টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ২ হাজার ৮০৮ জন কর্মকর্তার মধ্যে নিবন্ধন করেছেন ৬৮৮ জন। নোয়াখালী-২ আসনে ১১১টি কেন্দ্রে ২ হাজার ২১১ জনের মধ্যে নিবন্ধন করেছেন ৪৮৫ জন। নোয়াখালী-৩ আসনে ১৬৬টি কেন্দ্রে ৩ হাজার ১৮৭ জনের মধ্যে নিবন্ধন করেছেন ৫৭৩ জন। নোয়াখালী-৪ আসনে ১৯৮টি কেন্দ্রে ৪ হাজার ২৮৭ জনের মধ্যে নিবন্ধন করেছেন ৯৪৮ জন। নোয়াখালী-৫ আসনে ১৫৫টি কেন্দ্রে ৩ হাজার ১১০ জনের মধ্যে নিবন্ধন করেছেন ৫৯১ জন। আর নোয়াখালী-৬ আসনে ১০৪টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ২ হাজার ৯৯ জন কর্মকর্তার মধ্যে নিবন্ধন করেছেন ৪১২ জন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটগ্রহণ কর্মকর্তা জানান, তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনি দায়িত্ব পালন করে এলেও কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার সুযোগ থাকলেও পর্যাপ্ত প্রচারণা না থাকায় এবং দপ্তরগুলোর উদাসীনতায় তিনি নিবন্ধন করতে পারেননি। বিষয়টি তার কাছে হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি।

    এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, পোস্টাল ব্যালট নিয়ে প্রচারণা চালানো হয়েছে। তারপরও কেন নিবন্ধন কম হয়েছে তা স্পষ্ট নয়। তিনি জানান, অনেক কর্মকর্তা আঙুলের ছাপ মেলাতে না পারায় নিবন্ধন সম্পন্ন করতে পারেননি।

    জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

    নিবন্ধনের হার কম হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসহ বিভিন্ন সভায় বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি নয় উপজেলার দপ্তরপ্রধান ও প্রচার সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমেও সবাইকে অবহিত করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দুর্নীতির মামলায় এস আলম ও পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

    January 19, 2026
    বাংলাদেশ

    বন গবেষণা ইনস্টিটিউটের ৪ কর্মচারী ও ৪ পুলিশের বিরুদ্ধে মামলা

    January 19, 2026
    অর্থনীতি

    পে-স্কেল বাস্তবায়নে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    January 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.