Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘আইনশৃঙ্খলা রক্ষার কাজে গিয়েছিল, আমার আব্বুকে কেন খুন করা হলো?’
    বাংলাদেশ

    ‘আইনশৃঙ্খলা রক্ষার কাজে গিয়েছিল, আমার আব্বুকে কেন খুন করা হলো?’

    এফ. আর. ইমরানজানুয়ারি 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    র‍্যাবের র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মো. মোতালেব হোসেনের ছোট মেয়ে সিদরাতুল মুনতাহা কান্না থামাতে পারছিল না। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের পতেঙ্গার র‍্যাব ৭–এর কার্যালয়ে সামনের মাঠটির এক কোণে শামিয়ানা টানানো। সেখানে শেষবারের মতো গোসল করানো হচ্ছিল র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে।

    তার অল্প দূরে মাঠে দাঁড়িয়ে শামিয়ানা ঘেরা জায়গাটার দিকে তাকিয়ে কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছিল মোতালেবের ছোট মেয়ে ৯ বছর বয়সী সিদরাতুল মুনতাহা। কেউ একজন এসে তাকে ধরে দাঁড়ালেন। মুনতাহার কান্নার সঙ্গে জড়িয়ে যাচ্ছিল একটি শব্দ। ‘আব্বু’ ‘আব্বু’। কিন্তু শামিয়ানার ওপাশ থেকে কেউ সাড়া দিল না।

    আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে ডিএডি মোতালেবের লাশ পতেঙ্গা র‍্যাব ৭–এর কার্যালয়ে আনা হয়। তার আগে থেকেই মোতালেবের স্ত্রী শামসুন্নাহার, বড় ছেলে মেহেদী হাসান, বড় মেয়ে শামিমা জান্নাত ও ছোট মেয়ে মুনতাহা আর কয়েকজন আত্মীয়স্বজন কুমিল্লা সদরের অলিপুরের বাড়ি থেকে এসে পৌঁছেছিলেন র‍্যাব কার্যালয়ে। সেখানে জানাজার পর মোতালেবকে নেওয়া হবে তাঁর গ্রামের বাড়িতে।

    গতকাল সোমবার সন্ধ্যায় র‍্যাবের একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। হামলায় মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। আহত হন আরো তিন র‍্যাব সদস্য। মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা করা হয়। পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে র‍্যাব সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। আহত তিনজন সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসাধীন রয়েছেন।

    র‍্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রী শামসুন্নাহারের আহাজারি। আজ দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব ৭ এর কার্যালয়ে
    র‍্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রী শামসুন্নাহারের আহাজারি।

    আকস্মিক এমন সংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলেন না মোতালেবের স্বজনেরা। গতকাল সংবাদটা পাওয়ার পর থেকে মুহূর্তের জন্য শোকের লাগাম আলগা করতে পারেননি তাঁরা। মোতালেবের স্ত্রী শামসুন্নাহার একেবারেই ভেঙে পড়েছিলেন। কাঁদতে কাঁদতে বললেন, ‘আমার সব শেষ হয়ে গেল।’ আর কিছু বলতে পারলেন না তিনি। সন্তানদের জড়িয়ে ধরে কেবল নিজের পড়ে যাওয়া ঠেকিয়ে রাখছিলেন কেবল।

    পঞ্চম শ্রেণিতে পড়ুয়া সিদরাতুল মুনতাহা কান্না থামাতে পারছিল না। সে বলে, ‘আব্বু আব্বু ডাকছি, আমার আব্বু কথা বলছে না। আমার আব্বুকে কেন খুন করা হলো।’

    বাবা হত্যার বিচার চায় মোতালেবের বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ুয়া শামিমা জান্নাত। সে বলেন, ‘এভাবে আমার বাবাকে কেউ মেরে ফেলবে কেন। বাবা তো, আইনশৃঙ্খলা রক্ষার কাজে গিয়েছিল। কেন তাকে মরতে হলো।’

    মোতালেবের স্নাতকপড়ুয়া বড় ছেলে মেহেদী হাসান একেবারে স্তব্ধ, চুপচাপ। কাছে গিয়ে কথা বলতে চাইলে তিনি বাবার স্মৃতিচারণা করলেন। বললেন, ‘বাবার সঙ্গে আমার খুব মধুর সম্পর্ক ছিল। সব সময় মা ও বোনদের দেখে রাখার জন্য বলতেন। ভালোভাবে যাতে পড়াশোনা করি পরামর্শ দিতেন। বাবাকে হারিয়ে এখন আমরা দিশাহারা। আমাদের কী হবে, জানি না।’

    মোতালেব এর মৃত্যুর খবর শুনে কুমিল্লা থেকে ছুটে আসেন তাঁর দুই ভাই আমির হোসেন ভূঁইয়া ও আবদুস সালাম ভূঁইয়া। তাঁরা মোট আট ভাই। বড় ভাই আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমার ভাই খুব অমায়িক ছিলেন। আমাদের পরিবারে তার শূন্যতা কখনো পূরণ হবে না।’

    নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া
    নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া। ছবি: র‍্যাবের সৌজন্যে

    পরিবারের চেয়ে মোতালেব বেশি সময় চাকরিতে। তাঁর চাকরিটাই এমন ছিল বলে মেনে নিয়েছিলেন স্ত্রী শামসুন্নাহার। তিনি বলেন, ‘আমার স্বামী দেশপ্রেমিক। চাইলে সন্ত্রাসীদের হাত থেকে তিনি পালিয়ে আসতে পারতেন। কিন্তু তা করেননি। শেষ পর্যন্ত তাদের সঙ্গে লড়ে গেছেন।’

    মোতালেবের লাশ র‍্যাব ৭ কার্যালয়ে আনা হলে সেখানে জড়ো হয় তার সহকর্মীরা। শোকে সবাই ছিলেন স্তব্ধ। মোতালেবের সহকর্মী তপন নাথ বলেন, একজন সহকর্মী হিসেবে মোতালেব অনেক ভালো ছিলেন। সহকর্মীদের খোঁজখবর রাখতেন সব সময়।


    সীতাকুণ্ডে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন সদস্য। নিহতের পরিবারের সদস্যরা শোকাহত এবং বিচার দাবি করেছেন, শারীরিক ও মানসিক কষ্টের মাঝে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জ্বালানি সংকটে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ মার্কেট

    এপ্রিল 3, 2026
    বাংলাদেশ

    হরমুজ সংকট এড়াতে বিকল্প পথে তেল আনছে বাংলাদেশ

    এপ্রিল 2, 2026
    বাংলাদেশ

    সরকারি দাম ১৭২৮, বাজারে এলপিজি ২১০০ টাকায়

    এপ্রিল 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.