Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, ফেব্রু. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন; প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতায় ১,৬৯৬
    বাংলাদেশ

    নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন; প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতায় ১,৬৯৬

    এফ. আর. ইমরানজানুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২,২৮৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ৮৯১ জন কোটিপতি। এটি আগের সব নির্বাচনের তুলনায় সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থীর সংখ্যা। এছাড়া, এবার ১,৬৯৬ জন প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬: নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক বিশ্লেষণে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আজ (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির টিআইবির মেঘমালা কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই বিশ্লেষণ উপস্থাপন করা হয়।

    বিশ্লেষণ অনুযায়ী, স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য অনুযায়ী ৫৮৭ জন এবং অস্থাবর সম্পত্তির অর্জনকালীন মূল্য অনুযায়ী ৫৬০ জন কোটিপতি। সম্পদের দিক থেকে ৫৮.৮৪ শতাংশ প্রার্থীর সম্পদ এক কোটির নিচে। ২৭ জন শত কোটি টাকার মালিক, যার মধ্যে ১৮ জন বিএনপির এবং বাকি ৯ জন স্বতন্ত্র প্রার্থী।

    মোট প্রার্থীর মধ্যে নারীর সংখ্যা ৪.০২ শতাংশ এবং পুরুষের ৯৫.৯৮ শতাংশ। নারী প্রার্থীদের মধ্যে জামায়াত জোটে রয়েছেন ৬ জন এবং বিএনপি জোটে ২৪ জন। বয়সের হিসাবে ২৫ থেকে ৫৪ বছরের প্রার্থী বেশি, আর এবারের নির্বাচনে প্রার্থীদের গড় বয়স ৫১ বছর, যা পূর্বের সব নির্বাচনের তুলনায় সবচেয়ে কম।

    শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রায় ৭৬.৪২ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। শিক্ষকের ও আইনজীবীর প্রার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    আয়ের দিক থেকে ২৮ শতাংশের বেশি প্রার্থী বাৎসরিক আয়ের সর্বাধিক সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা দেখিয়েছেন। এছাড়া, ১২৪ জন প্রার্থী বছরে ১ কোটি টাকার বেশি আয় করেন।

    ব্যাংক ঋণের দিক থেকে ৬৮.০৫ শতাংশ প্রার্থীর ঋণ রয়েছে, সবচেয়ে বেশি ঋণগ্রস্ত প্রার্থী বিএনপির, যেখানে ৫৯.৪১ শতাংশ প্রার্থীর ঋণ আছে। বর্তমানে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা চলমান, আর অতীতে ৭৪০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছিল।

    এবারের নির্বাচনে প্রার্থীদের ঘোষিত মোট নির্বাচনী ব্যয় ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা, যা গড়ে প্রতি প্রার্থীর ২২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া, ২১ জন প্রার্থী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন, ৩১ জন বৈদেশিক উৎস থেকে আয় করছেন এবং ১৭ জন প্রার্থীর বিদেশে সম্পদ রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সরকারের অনেক কর্মসূচির অংশ হিসেবে এই পরিবর্তন: অর্থমন্ত্রী

    ফেব্রুয়ারি 25, 2026
    বাংলাদেশ

    অন্যায়কারী যেই হোক তাকে প্রশ্রয় দেওয়া হবে না: ড. রেজা কিবরিয়া

    ফেব্রুয়ারি 25, 2026
    ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর—কে এই মোস্তাকুর রহমান?

    ফেব্রুয়ারি 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.