Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
    বাংলাদেশ

    স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

    হাসিব উজ জামানএপ্রিল 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না—এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সংসদে এই বিল উত্থাপন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে এটি পাস হয়।

    এই সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না। ফলে নির্বাচন হবে ব্যক্তিকেন্দ্রিক, যেখানে প্রার্থীর নিজস্ব গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাই বেশি গুরুত্ব পাবে।

    তবে বিলটি পাসের সময় বিরোধী দলের সদস্যরা এর বিরোধিতা করেন এবং না ভোট দেন। বিষয়টি নিয়ে সংসদে উত্তেজনাও দেখা যায়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করেন। যদিও বিরতির পর তারা আবার অধিবেশনে ফিরে আসেন।

    বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ এই আইন নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিশেষ পরিস্থিতিতে আগে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু এখন নতুন করে এমন পরিবর্তনের প্রয়োজনীয়তা কী—তা স্পষ্ট নয়। তিনি অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের জায়গায় প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে, যা স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোর জন্য ক্ষতিকর হতে পারে।

    অন্যদিকে, সরকারপক্ষ মনে করছে, দলীয় প্রভাব কমিয়ে স্থানীয় পর্যায়ে নিরপেক্ষ ও কার্যকর প্রশাসন গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এই আইন কার্যকর হলে দেশের স্থানীয় সরকার নির্বাচনের ধরণে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গায়েবী সংস্কার দেখিয়ে খরচ সাড়ে ৭ কোটি টাকা!

    জুন 13, 2026
    বাংলাদেশ

    হারিয়ে যেতে বসেছে প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল নগরীর ১৭ খাল

    জুন 13, 2026
    বাংলাদেশ

    মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.