Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে ক্ষতিপূরণ হিসেবে গুনতে হচ্ছে ৪২ মিলিয়ন ডলার
    বাংলাদেশ

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে ক্ষতিপূরণ হিসেবে গুনতে হচ্ছে ৪২ মিলিয়ন ডলার

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 31, 2026জানুয়ারি 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় পক্ষে রায় পেয়েছে বাংলাদেশ। কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার (৫১৬ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।

    এই অর্থ বাংলাদেশকে দেওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল।

    বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান ইকসিডের রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    পেট্রোবাংলার একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আট বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতিসাধনের জন্য ২ মিলিয়ন ডলার মিলে মোট ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

    ট্রাইব্যুনালে গ্যাসের ক্ষতি বাবদ ১১৮ মিলিয়ন এবং রাষ্ট্রের ক্ষতি বাবদ ৮৯৬ মিলিয়ন ডলারের একটি হিসাব দিয়েছিল বাংলাদেশ। এর সঙ্গে পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতির হিসাব যোগের আবেদন ছিল।

    নাইকো কর্তৃক অনুসন্ধান কূপ খননের সময় ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন দুই দফা মারাত্মক বিস্ফোরণ ঘটে। বিষয়টি বাংলাদেশের আদালত থেকে ইকসিডে গড়ালে ২০২০ সালে নাইকোকে দায়ী করা হয়। সেই প্রেক্ষিতে গত মাসে ওই আদেশ দিয়েছে ইকসিড।

    ওই গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের কারণে মজুত গ্যাস পুড়ে যায় এবং আশপাশের সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এ জন্য নাইকোর কাছে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলে কোম্পানিটি তা দিতে অস্বীকৃতি জানায়।

    এ কারণে ২০০৭ সালে বাংলাদেশের একটি আদালতে মামলা করা হয়। পরে নাইকোর ফেনী ফিল্ডের গ্যাসের বিল দেওয়া বন্ধ করে দেয় পেট্রোবাংলা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনর্গঠন বিল সংসদে পাস

    এপ্রিল 9, 2026
    বাংলাদেশ

    বরিশাল-ভোলা সড়কে হচ্ছে দীর্ঘতম সেতু, দক্ষিণাঞ্চলে সম্ভাবনার নয়া দিগন্ত

    এপ্রিল 9, 2026
    বাংলাদেশ

    যুদ্ধবিরতির পরও আরও দুই মাস উচ্চ দামে জ্বালানি আমদানি করতে হবে

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.