Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভোটের প্রস্তুতি জানাতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক
    বাংলাদেশ

    ভোটের প্রস্তুতি জানাতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    Najmus Sakibফেব্রুয়ারি 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে নেওয়া নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে অবগত হয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

    বুধবার ৪ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে তাকে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরা হয়। ভোটের দিন ও তার আগে-পরে কী ধরনের নিরাপত্তা বলবৎ থাকবে সে বিষয়ে সরাসরি জানার সুযোগকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত।

    সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়।

    এর আগে নতুন দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট টি ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাপ্রধানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন তিনি।

    উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‘একদিনে দুই ভোট’ আয়োজনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়েছে। প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নিজ নিজ এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

    এদিকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট আদায়ে প্রচারণা চালাচ্ছে সরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ফোন হ্যাক, কণ্ঠ নকল, জাল স্বাক্ষর: সংসদ সদস্যদের বিরুদ্ধে চলছে নতুন ধরনের সাইবার হামলা

    সেপ্টেম্বর 10, 2026
    মতামত

    কর্মচাঞ্চল্য হারিয়ে নিঃশব্দ হয়ে পড়ছে মতিঝিল

    সেপ্টেম্বর 10, 2026
    বাংলাদেশ

    অন্য মামলা না থাকলে সাজা শেষে খালাস পান বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী

    সেপ্টেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.