Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন
    বাংলাদেশ

    নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা–ওয়াশিংটনের অংশীদারিত্ব আরো এগিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে আগামী মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের।

    কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত রোববার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনা করেন এবং পল কাপুরের পরিকল্পিত সফরের প্রসঙ্গ তুলে ধরেন। পল কাপুর এই সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন এবং সম্ভাব্য তারিখ ৬ থেকে ৯ মার্চ নির্ধারণ করা হয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেন। পরে তার মনোনয়ন মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে অনুমোদিত হয় এবং গত অক্টোবরে নিয়োগ চূড়ান্ত হয়।

    গত বছরের জুনে সিনেটের শুনানিতে পল কাপুর জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি দ্বিতীয় বৃহত্তম। নিয়োগ নিশ্চিত হলে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার, চীনের প্রভাব মোকাবিলা ও বাণিজ্য সম্প্রসারণের জন্য এই অঞ্চলের সঙ্গে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন।

    ঢাকায় আগমনের আগে পল কাপুরের মতো ব্রেন্ট ক্রিস্টেনসনও মার্কিন সিনেটে চীন নিয়ে বক্তৃতা দিয়েছেন। গত মাসে ঢাকায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের পর নতুন সরকারের কাছে চীন সম্পর্কিত ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন।

    কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সিনেটে ‘থিংক টোয়াইস অ্যাক্ট’ পাস এবং জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণার পর চীন–যুক্তরাষ্ট্র দ্বৈরথ আরও স্পষ্ট হয়েছে। নির্বাচনের পর ঢাকায় পল কাপুর এলে হোয়াইট হাউসের অবস্থান নতুন সরকারের কাছে সরাসরি উপস্থাপন করবেন।

    পল কাপুর দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যাপনা করেছেন। ২০২০–২১ সালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা ছিলেন এবং সেই সময়ে দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক নিয়ে কাজ করেছেন।

    এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ক্লারমন্ট ম্যাককেনা কলেজে শিক্ষকতা এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পল কাপুর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি অর্জন করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল

    জুলাই 19, 2026
    বাংলাদেশ

    হালাল সনদে ব্যবসায়ীদের ঘুষের অভিযোগ বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে

    জুলাই 19, 2026
    বাংলাদেশ

    ১০০ ইলেকট্রিক বাসে ৪০০ কোটি টাকার বরাদ্দ চায় বিআরটিসি

    জুলাই 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.