Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন সরকার এলে জুলাই হত্যার বিচারে প্রভাব পড়বে না: চিফ প্রসিকিউটর
    বাংলাদেশ

    নতুন সরকার এলে জুলাই হত্যার বিচারে প্রভাব পড়বে না: চিফ প্রসিকিউটর

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিশ্চিত করেছেন যে, জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কোনো সরকারের রাজনৈতিক অবস্থার উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, “বিচার হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক সরকারের পরিবর্তন হলেও এই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

    ট্রাইবুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম বলেন, নতুন সরকার ক্ষমতায় আসলেও জুলাই হত্যাকাণ্ডের মামলার বিচার বন্ধ হবে না। তিনি আরও উল্লেখ করেন, “এই হত্যাকাণ্ড বাংলাদেশের জনগণের ওপর সংঘটিত হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব এ অপরাধের বিচার নিশ্চিত করা।”

    চিফ প্রসিকিউটর আরও বলেন, “নির্বাচিত সরকার আসার পর আমরা আশা করি ট্রাইব্যুনালের কার্যক্রম আরও কার্যকর হবে। প্রয়োজনে আদালতের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। যারা গণহত্যা, নির্যাতন ও গুমের মতো অপরাধ করেছে, তাদের বিচার করা রাষ্ট্রের অঙ্গীকার। এই অঙ্গীকারে বাংলাদেশের সব মানুষ এবং রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে।”

    তিনি জোর দিয়ে বলেন, “ভবিষ্যতে ক্ষমতায় আসা যেকোনো সরকারও বাংলাদেশের নাগরিক। সব রাজনৈতিক দল এই বিচারের অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিচার প্রক্রিয়ার ওপর কোনো রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা নেই।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ

    এপ্রিল 15, 2026
    বাংলাদেশ

    আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, আছেন বাংলাদেশিও

    এপ্রিল 14, 2026
    বাংলাদেশ

    বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

    এপ্রিল 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.