Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টাইমস হায়ার এডুকেশন ২০২৫ এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান
    বাংলাদেশ

    টাইমস হায়ার এডুকেশন ২০২৫ এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 17, 2024অক্টোবর 9, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা মানের ওপর ভিত্তি করে করা টাইমস হায়ার এডুকেশন ২০২৫ সালের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এই র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রথম ৮০০-এ স্থান পায়নি। এমনকি দেশের অন্যতম প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এই তালিকায় ১ হাজারের মধ্যেও নেই।

    তবে, বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে স্থান পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

    অন্যদিকে, ১০০১ থেকে ১২০০-এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

    র‍্যাঙ্কিংটি শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’। এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

    ভারতের ২২টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ে ৮০০-এর মধ্যে স্থান পেয়েছে, যেখানে পাকিস্তানের ৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স তালিকার ২০১-৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে, আর পাকিস্তানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে কায়েদ এ আজম বিশ্ববিদ্যালয় ও এয়ার ইউনিভার্সিটি।

    বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ে এই ফলাফল একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে, যা দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে তুলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সহকারী অ‍্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি

    এপ্রিল 6, 2026
    বাংলাদেশ

    ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন

    এপ্রিল 6, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

    এপ্রিল 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.