Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

    কাজি হেলালএপ্রিল 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল।

    সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১১তম সভা শেষে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    তিনি বলেন, কমিশন সভায় মোট পাঁচটি বিষয় আলোচনায় আসে। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৮ এপ্রিল তফসিল প্রকাশ করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। পরে বিস্তারিত শিডিউল জানানো হবে।

    এ সময় তিনি আরও জানান, সংসদীয় জোট বিন্যাস ও আসন বণ্টন নিয়েও আলোচনা হয়েছে। তবে বিভিন্ন রাজনৈতিক জোট ও দলের অবস্থান চূড়ান্তভাবে ব্যাখ্যা করতে গিয়ে কিছু ভিন্ন তথ্য উঠে আসে, যা পরবর্তী সময়ে আরও পরিষ্কারভাবে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট সম্পন্ন হয়। একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত রয়েছে। পাশাপাশি কিছু আসনে আইনি জটিলতা থাকায় ফল ঘোষণা করা হয়নি।

    আইন অনুযায়ী, সংসদে দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। নির্ধারিত সূত্র অনুযায়ী, মোট আসনের অনুপাতে দলগুলো তাদের সংরক্ষিত নারী আসনের অংশ পেয়ে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘হকার কার্ড’ দিয়ে কি ফুটপাত দখলের বৈধতা দিচ্ছে ডিএনসিসি?

    মে 2, 2026
    বাংলাদেশ

    থানাগুলো দালালমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশ

    মে 2, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী এমপিদের শপথ রোববার রাতে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.