Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১,২২৫ জন হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা বেড়ে মোট ১৮৬
    বাংলাদেশ

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১,২২৫ জন হাসপাতালে ভর্তি ও মৃতের সংখ্যা বেড়ে মোট ১৮৬

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 17, 2024অক্টোবর 7, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২২৫ জন, যা বছরের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬,৫৯০ জনে। একই দিনে, ডেঙ্গুজনিত কারণে চারজনের মৃত্যু ঘটেছে, ফলে এ বছর মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮৬ জনে পৌঁছেছে।

    গতকাল ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৬৫ জন, ঢাকা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ১৬৯ জন, খুলনায় ১১১ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং বরিশালে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে সাতজন রোগী ভর্তি হয়েছে।

    বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩,৬০৩ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১,৮১২ জন, এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১,৭৯১ জন। উল্লেখযোগ্য যে, এবছর ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২০,৭৩৭ জন ঢাকার বাইরের, যেখানে ঢাকার দুই মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৫,৮৫৩ জন।

    গতকাল যে চারজন রোগী মারা গেছেন, তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, একজন খুলনা বিভাগ এবং একজন রাজশাহী বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    সেপ্টেম্বর মাসে দেশে সর্বোচ্চ ১৯,২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং এ মাসে সবচেয়ে বেশি ৮৩ জনের মৃত্যু ঘটেছে। অক্টোবরের প্রথম ছয়দিনে ৫,৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এবং এসময় ২৩ জনের মৃত্যু হয়েছে।

    এছাড়া জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ১,০৫৫ জন, মারা যান ১৪ জন; ফেব্রুয়ারিতে ৩৩৯ জন ভর্তি হন, মারা যান ৩ জন; মার্চে ৩১১ জন ভর্তি হন, মারা যান ৫ জন; এপ্রিল মাসে ৫০৪ জন ভর্তি হন, মারা যান ২ জন; মে মাসে ৬৪৪ জন ভর্তি হন, মারা যান ১২ জন; জুনে ৭৯৮ জন ভর্তি হন, মারা যান ৮ জন; জুলাই মাসে ২,৬৬৯ জন ভর্তি হন, মারা যান ১২ জন; আগস্টে ৬,৫২১ জন ভর্তি হন, মারা যান ২৭ জন।

    ডেঙ্গুর এই অস্বাভাবিক উত্থানে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা, এবং সরকারের পক্ষ থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মশার প্রজনন স্থান দূর করার জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১৪ উড়োজাহাজ কিনতে চূড়ান্ত চুক্তি, আধুনিক বহরের পথে বিমান

    এপ্রিল 30, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ৬৫ শতাংশই কোটিপতি: টিআইবি

    এপ্রিল 30, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.