Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
    বাংলাদেশ

    সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    Najmus Sakibফেব্রুয়ারি 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নাগাদ বিদ্যুৎ সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন। বৈঠকটি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের ব্যাপক সমর্থনের আলোকে প্রধানমন্ত্রী স্মরণ করিয়েছেন যে, জনগণ সুশাসন ও জবাবদিহি আশা করছে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমাদের প্রতিটি মন্ত্রণালয় যেন স্বজনপ্রীতি ও প্রভাবশালীতার ঊর্ধ্বে থেকে কাজ করে এবং দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান থাকে।

    রমজানের প্রস্তুতি ও সামাজিক নিরাপত্তা নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার-তারাবির সময়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা—এগুলো প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ। এছাড়া নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বাস্তবায়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

    প্রতিমন্ত্রী নুর জানান, প্রধানমন্ত্রীর একটি ঘোষণার মধ্যে রয়েছে ইমাম ও মুয়াজ্জিনদের বিষয়ে সরকারি উদ্যোগ। বৈঠকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও আলোচনা হয়েছে।

    শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “আমার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয় থেকে আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চেয়েছি, মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার খুলে দেওয়ার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিতে হবে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় এ ক্ষেত্রে ধারাবাহিকতা ছিল, কিন্তু মাঝখানে কিছু বাধার কারণে শ্রমবাজারের ছন্দপতন হয়েছে। প্রধানমন্ত্রী যদি মধ্যপ্রাচ্যে সফর করেন, তাহলে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।”

    প্রতিমন্ত্রী নুর আরও জানান, সরকারের পক্ষ থেকে আগামী ১৮০ দিনের একটি পরিকল্পনা প্রণয়ন করা হবে, যা এই সব উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা শিক্ষার্থীর

    জুন 21, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে দিদার-ডালিম

    জুন 21, 2026
    বাংলাদেশ

    তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, লিগ্যাল এইডে বাড়ানো হবে ফি 

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.