Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত ভিত্তি: প্রধানমন্ত্রী
    বাংলাদেশ

    আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত ভিত্তি: প্রধানমন্ত্রী

    হাসিব উজ জামানUpdated:ফেব্রুয়ারি 19, 2026ফেব্রুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রাষ্ট্র পরিচালনায় কোনো দলীয় প্রভাব, রাজনৈতিক ক্ষমতার দাপট বা জোরজবরদস্তির স্থান থাকবে না—চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি হবে আইনের শাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

    ভাষণের শুরুতেই তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হয়েছে। জনগণের ভোটে গঠিত নতুন সরকার জনগণের কাছেই জবাবদিহি থাকবে—এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার নতুন সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

    তিনি আরও বলেন, গণতন্ত্রকামী জনগণের কারণে দেশে আবার অধিকার, মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। ধর্ম, বর্ণ বা মতাদর্শ নির্বিশেষে পাহাড় কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিকের জন্য বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই সরকার কাজ করবে। একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাকে তিনি সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নিয়েছে এমন এক সময় যখন দেশের অর্থনীতি ভঙ্গুর, শাসনব্যবস্থা দুর্বল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা উন্নয়ন ও দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে।

    ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের সব সাংবিধানিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী পরিচালিত হবে—কোনো প্রভাব বা চাপ নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    এক ফাঁসির আসামির সেই একটি কথা, যা আজও পথ দেখায়

    জুলাই 30, 2026
    অর্থনীতি

    জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

    জুলাই 30, 2026
    বাংলাদেশ

    থার্ড টার্মিনালের দরপত্রে ‘বিশেষ শর্ত’, বাদ পড়ে ২০ ঠিকাদারি প্রতিষ্ঠান

    জুলাই 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.