Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চাঁদপুর ঘাটে ছোট ইলিশের সমারোহ
    বাংলাদেশ

    চাঁদপুর ঘাটে ছোট ইলিশের সমারোহ

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 17, 2024সেপ্টেম্বর 30, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শেষ হতে চলেছে ইলিশের মৌসুম। মা ইলিশের রক্ষা অভিযান শুরু হবে কয়দিন পর থেকেই। যেখানে চাঁদপুর মোহনায় ইলিশ ঘাটে বড় বড় ইলিশ থাকার কথা, সেখানে বাজারে বড় ইলিশের দেখা মিলছে না। পুরোবাজার ছোট ছোট ইলিশে ভরা।

    স্থানীয় বাজার ছাড়াও সারাদেশের ক্রেতাদের উপচে পড়া ভিড় ইলিশের জন্য।

    চাঁদপুর ঘাট থেকে জানা যায়, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া ছাড়াও জেলেরা হাতিয়া, ভোলাসহ অন্যান্য জায়গা থেকে মাছ ধরে আনছে। যেখানে ছোট মাছের পরিমাণই বেশি। পদ্মা ও মেঘনা ইলিশ ২০০০টাকা কেজিতে বিক্রি হলেও হাতিয়া, ভোলাসহ ওই অঞ্চলের ইলিশ গুলো ১৫০০/১৬০০ টাকা দামে বিক্রি হচ্ছে। বাজারের এক পাইকার জানান, তিনি একশ মন ছোট ইলিশ দেশের বিভিন্ন বাজারের ক্রেতাদের কাছে বিক্রি করেছে। ছোট ইলিশ গুলো প্রতিমণ ২৪ থেকে ২৬ হাজার টাকা কেনা পড়েছে। মাঝ ঘাটের মৎস্য বণিক সমিতি থেকে জানা যায়, সম্প্রতি ছোট ইলিশ পাওয়ার কথা ছিলো না। কারণ কয়দিন পরেই মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান চলবে। বর্তমান বাজারে ডিম ছাড়া ইলিশ যে পরিমানে পাওয়া যাচ্ছে, তাতে মা ইলিশ রক্ষার অভিযান নিয়ে চিন্তিত মৎস্য সমিতি।

    মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ইলিশ কখন এবং কোথায় ডিম দিবে তা নিয়ে প্রতিবছর গবেষণা করা হয়। বিধায় মা ইলিশ রক্ষার জন্য (২২দিন) ১৩ই অক্টোবর থেকে ৩নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছধরা বন্ধ থাকবে। বর্তমান জেলেরা চায়না জালগুলো ব্যবহার করছে, এতে ছোটবড় সব ধরনের ইলিশ ধরা পড়ছে। এখন নিষেধাজ্ঞা না থাকলেও এইসব জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে আমরা নজর রাখছি। বাজারে ছোট ইলিশ পাওয়া গেলেও চিন্তার কোন কারণ নাই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশে পাঁচ বছরের কম বয়সী চার শিশুর একজন খর্বকায়, বলছে জরিপ

    আগস্ট 8, 2026
    বাংলাদেশ

    বরিশালে ফিতা কেটে বাঁশের সাঁকোর উদ্বোধন, চলছে হাসি-তামাশা

    আগস্ট 8, 2026
    বাংলাদেশ

    এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

    আগস্ট 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    শেয়ার জালিয়াতিতে ঢাকা ব্যাংকের চার কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

    আইন আদালত আগস্ট 8, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.