খুলনা, বরিশাল ও রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা।
সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক টকশোতে এ মন্তব্য করেন তিনি।
এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আমি তো খুলনায় গিয়েছি, কয়েকবার বরিশাল ও রাজশাহীতে গিয়েছি। আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে আওয়ামী লীগ।
এর আগে গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করে বিএনপি।

