Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উখিয়া ক্যাম্প থেকে ফেরার পথে গাড়িবহরে দুর্ঘটনা, অক্ষত বিলাল এরদোয়ান–মেসুত ওজিল
    বাংলাদেশ

    উখিয়া ক্যাম্প থেকে ফেরার পথে গাড়িবহরে দুর্ঘটনা, অক্ষত বিলাল এরদোয়ান–মেসুত ওজিল

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 20, 2026ফেব্রুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে কক্সবাজারে ফেরার পথে তুরস্কের প্রতিনিধিদলের গাড়িবহরটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে প্রতিনিধিদলের কেউ আহত হননি। বহরে থাকা সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান অক্ষত রয়েছেন।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, ব্যাটারিচালিত একটি ইজিবাইক (টমটম) হঠাৎ করে গাড়িবহরের সামনে চলে এলে সম্মুখভাগে থাকা পুলিশের একটি গাড়ির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

    রাত ১০টার দিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ভিভিআইপি গাড়িবহরের সামনে হঠাৎ একটি অটোরিকশা চলে এলে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশের গাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিধিদলের কেউ আহত হননি।

    কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার শাহপরীর দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সন্ধ্যার দিকে তাঁরা কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দিলে কুতুপালং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

    পুলিশ জানায়, প্রতিনিধিদলকে নিরাপত্তার মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। রাত আটটার দিকে তাঁরা বিশেষ উড়োজাহাজে ঢাকার উদ্দেশে রওনা হন।

    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিশেষ উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের তুরস্কের প্রতিনিধিদল।

    বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। পরে প্রতিনিধিদলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে বৈঠক করে এবং সড়কপথে উখিয়ার আশ্রয়শিবিরে যায়।

    আশ্রয়শিবিরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদলটি। বিকেলে রোহিঙ্গা তরুণদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন ওজিল।

    রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার মেসুত ওজিল ২০১৪ ফিফা বিশ্বকাপের শিরোপাজয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি জার্মান জাতীয় দল থেকে অবসর নেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৪৫ ম্যাচ, গোল করেছেন ১১৪টি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা শিক্ষার্থীর

    জুন 21, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে দিদার-ডালিম

    জুন 21, 2026
    বাংলাদেশ

    তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, লিগ্যাল এইডে বাড়ানো হবে ফি 

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.