Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পে স্কেল বিষয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রী
    বাংলাদেশ

    পে স্কেল বিষয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রী

    এফ. আর. ইমরানUpdated:ফেব্রুয়ারি 25, 2026ফেব্রুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। তিনি আশ্বস্ত করেছেন যে, ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকর করা হবে। তবে এজন্য কিছু সময় ধৈর্য ধরতে হবে।

    গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এমএ হান্নান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেকসহ আরও কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে এমএ হান্নান জানান, প্রতিমন্ত্রী সরকারি কর্মচারীদের দাবি গুরুত্বসহকারে শুনেছেন এবং তা বাস্তবায়নের বিষয়েও আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।”

    বৈঠকে পে স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

    বৈঠক সূত্রে জানা যায়, সরকারি কর্মচারীদের পে স্কেলের দাবিতে অতীতে চলা আন্দোলন নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের আর্থিক সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে স্কেল নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৯ ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ টেলিভিশনে তিনি এই ঘোষণা দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ব্যাংক ঋণ কমিয়ে নতুন অর্থায়ন কৌশলে সরকার

    জুন 21, 2026
    বাংলাদেশ

    সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা ৪ লাখের বেশি

    জুন 21, 2026
    বাংলাদেশ

    হঠাৎ প্রত্যাহার সিলেটের ডিসি সারওয়ার আলম, জনপ্রশাসনে সংযুক্ত

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.