আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এবারো শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনের মাধ্যমে। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিশেষ ট্রেন চলাচলের রুট ও সময়সূচি:
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম:
- চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম ছাড়বে বিকেল ৩ টা ৩০ মিনিটে, চাঁদপুর পৌঁছাবে রাত ৮ টা ২০ মিনিটে।
- চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর ছাড়বে ভোর ৪ টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮ টা ৫০ মিনিটে।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা:
- তিস্তা স্পেশাল-৩ ঢাকা ছাড়বে সকাল ৯ টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩ টা ৩০ মিনিটে।
- তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ ছাড়বে বিকেল ৪ টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০ টা ১৫ মিনিটে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার:
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার ছাড়বে সকাল ৬ টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টায়।
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ:
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টা ৩০ মিনিটে।
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর:
- পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭টায়, পার্বতীপুর পৌঁছাবে রাত ২ টা ৩০ মিনিটে।
- পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে সকাল ৮ টা ১৫ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২ টা ২০ মিনিটে।
- ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮ টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২ টা ৫০ মিনিটে।
- পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০ টা ২০ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫ টা ৪৫ মিনিটে।
যাত্রীদের টিকিট ক্রয় সহজ করার জন্য, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল ৮ টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২ টা থেকে।
সূত্র: বাংলাদেশ রেলওয়ে

