Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানহানির মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন জারি
    বাংলাদেশ

    মানহানির মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন জারি

    কাজি হেলালUpdated:মার্চ 9, 2026মার্চ 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার প্রাথমিক শুনানি শেষে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।

    আজ রবিবার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করেন রমনা থানা বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে নির্দিষ্ট সময়ে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, সকালে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়। শুনানি শেষে বিচারক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেন।

    মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে পরাজয়ের পর থেকে তিনি বিভিন্ন সময় মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

    অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৫ মার্চ ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে মির্জা আব্বাসকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁর সম্মানহানি হয়েছে বলে মামলায় বলা হয়েছে।

    বাদীর মতে, উদ্দেশ্যমূলকভাবে এমন মন্তব্য প্রচার করা হয়েছে যাতে মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তাই বিষয়টি আইনি প্রতিকার চেয়ে আদালতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখে আদালতে উপস্থিত থাকতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রকল্প শেষ, জুন শেষেই চাকরি হারাচ্ছেন ১৪০০ প্রাণিসম্পদ কর্মী

    জুন 17, 2026
    বাংলাদেশ

    ভোটাধিকার ইস্যুতে সমঝোতা: বিজিএমইএ ভোটে রপ্তানিহীন কারখানার অধিকার বহাল

    জুন 17, 2026
    বাংলাদেশ

    ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.