Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় খালেদা জিয়া
    বাংলাদেশ

    আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় খালেদা জিয়া

    কাজি হেলালUpdated:মার্চ 8, 2026মার্চ 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গণতন্ত্রের অগ্রযাত্রায় ও রাজনৈতিক সংগ্রামে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

    আজ রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নারীদের স্বীকৃতি দিতে প্রতিবছরের মতো এবারও কয়েকটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখার জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মানিত হয়েছেন খালেদা জিয়া। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য পুরস্কার পেয়েছেন নুরুন নাহার আক্তার। শিক্ষা ও কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেয়েছেন মোছা. ববিতা খাতুন। এ ছাড়া সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের কঠিন অভিজ্ঞতা পেরিয়ে জীবনসংগ্রামে সফল হওয়ায় মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে ভূমিকার জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকেও সম্মাননা দেওয়া হয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বক্তব্যে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া সবসময় দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে সমতা, ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠায় নারীদের আরও বেশি সুযোগ ও অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

    ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হবে যেখানে প্রতিটি নারী নিরাপদ ও সম্মানজনক পরিবেশে জীবনযাপন করতে পারবেন। আন্তর্জাতিক নারী দিবস সেই প্রতিশ্রুতিকেই নতুনভাবে স্মরণ করিয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রকল্প শেষ, জুন শেষেই চাকরি হারাচ্ছেন ১৪০০ প্রাণিসম্পদ কর্মী

    জুন 17, 2026
    বাংলাদেশ

    ভোটাধিকার ইস্যুতে সমঝোতা: বিজিএমইএ ভোটে রপ্তানিহীন কারখানার অধিকার বহাল

    জুন 17, 2026
    বাংলাদেশ

    ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.