Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»ব্যাংক»নির্বাচনকালীন সময়ে ডিজিটাল ব্যাংকিংয়ে ব্যাপক সাড়া মেলে
    ব্যাংক

    নির্বাচনকালীন সময়ে ডিজিটাল ব্যাংকিংয়ে ব্যাপক সাড়া মেলে

    মনিরুজ্জামানUpdated:এপ্রিল 17, 2026এপ্রিল 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক লেনদেনের ধারা পরিবর্তনের একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারে এই পরিবর্তন সবচেয়ে বেশি চোখে পড়ে। ওই সময় নগদ অর্থের ওপর নির্ভরতা কমে গিয়ে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়। বিশেষ করে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপভিত্তিক লেনদেনে সাম্প্রতিক মাসগুলোতে রেকর্ড প্রবৃদ্ধি দেখা গেছে, যা পুরো ব্যাংকিং খাতে একটি বড় ধরনের আচরণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ব্যবহার করে মোট লেনদেন দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ কোটি টাকা। এর আগের মাস ডিসেম্বরে এই লেনদেন ছিল ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা। এরও আগে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে প্রবৃদ্ধি হয়েছিল ১০ হাজার ২১২ কোটি টাকা।

    এই ধারাবাহিক প্রবৃদ্ধি কেবল সংখ্যাগত অগ্রগতি নয়, বরং এটি ডিজিটাল আর্থিক আচরণের একটি গভীর পরিবর্তনের প্রতিফলন। ব্যাংকারদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি, প্রচারণা এবং বিভিন্ন খাতে ব্যয়ের চাপ বাড়ায় নগদ অর্থের পরিবর্তে অনলাইন লেনদেনের ওপর নির্ভরতা বৃদ্ধি পায়। পাশাপাশি নিরাপত্তা ও দ্রুততার কারণে গ্রাহকেরাও ব্যাংকে না গিয়ে অ্যাপভিত্তিক সেবাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন।

    গ্রাহকসংখ্যার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৮১৮ জনে, যা ডিসেম্বরের তুলনায় প্রায় ৪ লাখ ৩৭ হাজার বেশি। এতে বোঝা যায়, শুধু লেনদেনই নয়, ব্যবহারকারীর ভিত্তিও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

    ডিজিটাল ব্যাংকিং খাতে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেলফিন ও ইন্টারনেট প্ল্যাটফর্ম। এর পরেই রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ন ব্যাংকের স্কাই ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকের বিভিন্ন অ্যাপভিত্তিক সেবা। এই প্রতিযোগিতা ডিজিটাল ফিনটেক খাতকে আরও বিস্তৃত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    খাতসংশ্লিষ্টদের মতে, এখন গ্রাহকদের বড় একটি অংশ দৈনন্দিন প্রয়োজন যেমন বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টাকা স্থানান্তর এবং কেনাকাটার জন্য সরাসরি ব্যাংকে যাচ্ছেন না। বরং মোবাইল অ্যাপই হয়ে উঠছে প্রধান আর্থিক মাধ্যম। ফলে নগদ অর্থনির্ভর লেনদেনের ধারা ধীরে ধীরে ডিজিটাল ব্যবস্থার দিকে সরে যাচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সাম্প্রতিক সময়ে কেনাকাটা ও বিল পরিশোধের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান

    মে 24, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

    মে 24, 2026
    ব্যাংক

    ঈদের ছুটির আগে এটিএম বুথে তীব্র নগদ অর্থ সংকট

    মে 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.