Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»ব্যাংক»ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
    ব্যাংক

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

    নিউজ ডেস্কমে 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রাহকদের চলমান আন্দোলন ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। আজ রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

    ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলমান পরিস্থিতির কারণে রোববার নির্ধারিত পরিচালনা পর্ষদের সভাও শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। একই সঙ্গে বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগ নিয়েও আলোচনা চলছিল।

    তবে নিজের পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন ওমর ফারুক খান। সন্ধ্যায় গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পদত্যাগ করি নাই।” পরে এ বিষয়ে আর কিছু বলতে না চেয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    এর আগে ২০২৪ সালের আগস্টের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। সেই সময় ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। কিন্তু বিভিন্ন অভিযোগ ওঠার পর তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। পরে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানকে।

    অধ্যাপক জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    দীর্ঘ কর্মজীবনে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর এবং ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবেও কাজ করেছেন। তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান

    মে 24, 2026
    ব্যাংক

    ঈদের ছুটির আগে এটিএম বুথে তীব্র নগদ অর্থ সংকট

    মে 24, 2026
    ব্যাংক

    ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ ফেরতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না

    মে 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.